ATN
শিরোনাম
  •  

ফিলিস্তিন ইস্যু: বিক্ষোভ দেখাতে অস্বস্তি ইসলামী দলগুলোর

         

ইসলামী দল

ফিলিস্তিনের মজলুম মানুষের পাশে দাঁড়ানো ঈমানি দায়িত্ব। এ কথা এক বাক্যে স্বীকার করেলও সেটা নিয়ে রাজপথে বড় কোন বিক্ষোভ দেখাতে অস্বস্তি আছে ইসলামী দলগুলোর। রাজনৈতিক অবস্থান এবং ফিলিস্তিন নিয়ে আমেরিকার ভূমিকা এই অস্বস্তির কারণ। তবে বড় দুটি দল, বিশেষ করে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন আছে তাদেরও।

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসুচীর চিত্র এটি। অন্যটি সম্প্রতি ফিলিস্তিনে ইসরাইলী বাহিনীর হামলার প্রতিবাদে সেই ইসলামী দলগুলোর বিক্ষোভের। এই দুটি ছবিই বলে দেয় মুসলমান জনসংখ্যা বিবেচনায় বিশ্বের ৪র্থ বৃহত্তম দেশ- বাংলাদেশে ফিলিস্তন ইস্যুতে রাজপথে প্রতিবাদ জানাতে ইসলামী দলগুলো কতটা দায়সারা।

হেফাজতে ইসলামের সেই সময়ই অনেক বেশি সোচ্চার ছিলেন এমন দলগুলোর নেতারাই মনে করেন, তারা যতটা প্রতিবাদ জানিয়েছেন উচিত ছিলো তার চেয়েও বেশি দেখানো। তার জন্য ঐক্য নেই। চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন এ সময়েও সরকার বিরোধী অবস্থানেই মাঠে বেশি সরব। ফিলিস্তিন ইস্যুটা তাদের কাছে আবেগের।

তবে তার চেয়েও দেশের বর্তমান পরিস্থিতি গুরত্বপূর্ণ তাদের কাছে। তদের মতে প্রতিবাদ কেবল ইসলামী দলগুলোর দায়িত্ব নয়, আওয়ামী লীগ বা বিএনপির মত দলগুলোকেও এগিয়ে আসতে হবে। বর্তমান সরকারের সঙ্গে আছেন এমন ইসলামী সংগঠনগুলো মনে করে, এটা বিরোধী দলগুলোর একটা হঠকারিতা।

তাদের মতে, সরকার বিরোধী দলের কাছে ঈমানের চেয়েও ক্ষমতা বড়।
রিপোর্ট : ফেরদৌস রহমান।
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ