ATN News
শিরোনাম
  •  

যান্ত্রিক ত্রুটিতে শাহজালালে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল

         
যান্ত্রিক ত্রুটিতে শাহজালালে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল

যান্ত্রিক ত্রুটিতে শাহজালালে ইউএস-বাংলার ফ্লাইট বাতিল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির সংকেত পাওয়ায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-জেদ্দাগামী একটি ফ্লাইটের উড্ডয়ন বাতিল করা হয়েছে। এ সময় রানওয়েতে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়া সৃষ্টি হলে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। তবে উড়োজাহাজটিতে আগুন লাগেনি বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

রোববার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৬১ ফ্লাইটটির ঢাকা থেকে সৌদি আরবের জেদ্দার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি এয়ারবাস এ৩৩০-৩০০ মডেলের। উড্ডয়নের ঠিক আগে ককপিটে যন্ত্রের নির্দেশনায় অসংগতি দেখা দেয়। এ কারণে পাইলট উড্ডয়ন বাতিলের সিদ্ধান্ত নেন।

এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলামের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শেষ মুহূর্তে উড্ডয়ন বাতিল করায় রানওয়ের সঙ্গে চাকার অতিরিক্ত ঘর্ষণে ধোঁয়ার সৃষ্টি হয়। তবে উড়োজাহাজের ইঞ্জিন, চাকা, ল্যান্ডিং গিয়ার কিংবা অন্য কোনো যন্ত্রাংশে আগুন লাগেনি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রয়োজনীয় নিরাপত্তা প্রক্রিয়া অনুসরণ করে উড়োজাহাজটি রানওয়ে থেকে পার্কিং এলাকায় নেওয়া হয়। পরে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে বিমানবন্দরের টার্মিনালে নেওয়া হয়।

যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ