‘বিএসপিএ বিয়ন্ড বর্ডারস: মিডিয়া ওয়ার্কশপ অ্যান্ড নলেজ শেয়ারিং ভিজিট – থাইল্যান্ড ২০২৬’ শীর্ষক পাঁচ দিনের আন্তর্জাতিক সফরে আগামীকাল সোমবার থাইল্যান্ডের ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ২০ সদস্যের একটি প্রতিনিধিদল।
বাংলাদেশ মিনিফুটবল অ্যাসোসিয়েশনের (বিএমএফএ) আয়োজনে এই সফরে বিএসপিএ এবং থাইল্যান্ড স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মধ্যে একটি মতবিনিময়মূলক মিডিয়া ওয়ার্কশপ ও জ্ঞান বিনিময় সেশন অনুষ্ঠিত হবে। দ্বিপাক্ষিক পেশাদার সম্পর্ক জোরদার করা এবং আধুনিক ক্রীড়া সাংবাদিকতা ও উদীয়মান ক্রীড়া ফরম্যাট সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ই এই আয়োজনের মূল লক্ষ্য। একই সফরে বিএসপিএ ফুটবল দল থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিপক্ষ দলের বিরুদ্ধে তিনটি প্রীতি ম্যাচেও অংশ নেবে।
প্রতিনিধিদলের যাত্রার প্রাক্কালে আজ (রোববার) ঢাকায় বিএসপিএ কার্যালয়ে (হোম অব বিএসপিএ) এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ও জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসপিএ সভাপতি জনাব রেজওয়ান উজ জামান, বিএমএফএ-র প্রতিষ্ঠাতা ও ওয়ার্ল্ড মিনিফুটবল ফেডারেশনের (ডব্লিউএমএফ) কান্ট্রি মেম্বার জনাব তাওসিফুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা জাহিদ হাসান এমিলি। এ সময় উভয় সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএমএফএ-র নেতৃবৃন্দ মিনিফুটবলের স্বতন্ত্র ফরম্যাট ও নিয়মকানুন সম্পর্কে ফুটবলপ্রেমীদের সচেতন করতে তাদের চলমান উদ্যোগগুলোর কথা তুলে ধরেন। ডব্লিউএমএফ পরিচালিত ছয়জনের (সিক্স-এ-সাইড) টার্ফভিত্তিক এই খেলাটি ফুটসাল থেকে কীভাবে আলাদা, সে বিষয়েও আলোকপাত করা হয়। সম্প্রতি ওয়ার্ল্ড মিনিফুটবল ফেডারেশনের আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পর, বিএমএফএ বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডসহ দেশের শীর্ষস্থানীয় ক্লাবগুলোকে নিয়ে একটি জাতীয় পর্যায়ের মিনিফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে।
বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের প্রাচীনতম ও বৃহত্তম সংগঠন হিসেবে বিএসপিএ-কে স্বীকৃতি জানিয়ে বিএমএফএ তাদের সঙ্গে এই অংশীদারিত্ব গড়ে তুলেছে। আসন্ন ঘরোয়া প্রতিযোগিতাগুলোর আগে দেশব্যাপী মিনিফুটবলকে জনপ্রিয় করে তুলতে এবং গণমাধ্যমে এ বিষয়ে আরও বেশি সচেতনতা তৈরির লক্ষ্যেই এই সফরটির আয়োজন করা হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি