দক্ষ জনবল তৈরিতে ইনস্টিটিউট জোরদারে আইনমন্ত্রীর নির্দেশ
আইন প্রণয়ন, চুক্তি ও আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিতে দক্ষ জনবল তৈরিতে লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার (২৯ নভেম্বর) সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে ইনস্টিটিউটটির উপদেষ্টা বোর্ডের প্রথম সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন।
সভায় ইনস্টিটিউটের সার্বিক অবস্থা, ইতোমধ্যে বাস্তবায়িত কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপদেষ্টা বোর্ডের সামনে তুলে ধরা হয়। এ সময় প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভায় উপদেষ্টা বোর্ডের সদস্য ও লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, আইন কমিশনের সাবেক পরামর্শক (সচিব পদমর্যাদা) এ কে মোহাম্মদ হোসেন এবং বোর্ডের সদস্য-সচিব ও ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এস. এম. শাফায়েত হোসেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি (ট্রিটি), নেগোসিয়েশন, বিরোধ নিষ্পত্তি ও আরবিট্রেশন বিষয়ে দক্ষ জনবল তৈরি, প্রশিক্ষণ ও গবেষণার লক্ষ্যে ২০২৫ সালে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের অধীনে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য হলো সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের আইন ও চুক্তি প্রণয়ন, আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা, নেগোসিয়েশন এবং বিরোধ নিষ্পত্তির বিষয়ে দক্ষ করে তোলা। পাশাপাশি দক্ষ নেগোশিয়েটর ও আরবিট্রেটর তৈরি, লেজিসলেটিভ ড্রাফটিং ও এডিটিংয়ের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে আইন ও চুক্তির খসড়া প্রণয়নে সক্ষমতা বাড়ানোর কাজ করছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনার দক্ষতা বাড়াতে বিদেশি ভাষা শিক্ষা, প্রণীতব্য আইনের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ, নীতি প্রণয়নে সহায়তা এবং ট্রিটি হ্যান্ডবুক প্রস্তুতের কার্যক্রম পরিচালনা করছে ইনস্টিটিউটটি।
আইন ও চুক্তিসংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়ার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মশালা, সেমিনার, সম্মেলন ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রায় এক হাজার কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়েছে ইনস্টিটিউটটি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি