ATN News
শিরোনাম
  •  

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নয়, জানালেন তথ্য উপদেষ্টা

         
নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নয়, জানালেন তথ্য উপদেষ্টা

নিবন্ধন ছাড়া সাংবাদিকতা নয়, জানালেন তথ্য উপদেষ্টা

সাংবাদিকতার নিবন্ধন প্রক্রিয়া সহজ করা হবে, তবে নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

রোববার (২৯ নভেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আয়োজিত তথ্য মেলা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্য উপদেষ্টা বলেন, ‘আমরা চাই জার্নালিজম ফ্রি হোক, সহজ হোক। কিন্তু কেউ চাইলেই একটা পোর্টাল খুলে ফেলতে পারবে না। আমরা নিবন্ধনকে সহজ করব, কিন্তু নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না।’

বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘তথ্যের অধিকার, আমার অধিকার’ প্রতিপাদ্যে তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।

এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে জানতে চাইলে জাহেদ উর রহমান বলেন, ‘প্রশ্নই আসে না। তিনি কোনো দিন দেশে আসতে পারবেন না।’

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, দলটি এখন ফেসবুকে আছে, অন্য কোথাও নেই। তিনি অভিযোগ করেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে আওয়ামী লীগ দেশে অবস্থানরত দলটির নেতাকর্মীদের বিপদে ফেলছে। দলটির নেতাকর্মীরা আগুন-সন্ত্রাসে জড়িত বলেও দাবি করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দলটির সংশ্লিষ্ট নেতাকর্মীদের খুঁজছে এবং তাঁদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তথ্য উপদেষ্টা।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ