ATN News
শিরোনাম
  •  

দুবাই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পেলেন তারেক রহমান

         
দুবাই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পেলেন তারেক রহমান

দুবাই সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ পেলেন তারেক রহমান

২০২৭ সালে দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

রোববার (২৯ নভেম্বর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমন্ত্রণবার্তায় শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।

এ ছাড়া মানবজাতির জন্য আরও উন্নত ভবিষ্যৎ গঠনে বিশ্বনেতাদের সঙ্গে মতবিনিময় ও আলোচনায় অংশ নিতে তারেক রহমানকে দুবাইয়ে স্বাগত জানানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি দুবাইয়ে তিন দিনব্যাপী বিশ্ব সরকার সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, বিশেষজ্ঞ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা, সুশাসন, সরকারি সেবার উন্নয়ন এবং ভবিষ্যৎ সরকারের কার্যক্রম নিয়ে আলোচনা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ