৫ ডিসেম্বর বগুড়া সফরে প্রধানমন্ত্রী, অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা
৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে আগামী বছরের শুরুতে বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা এবং বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বগুড়া সফর ঘিরে মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরি হয়েছে। বগুড়ার উন্নয়নে ইতিমধ্যে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে বগুড়া সিটি করপোরেশনের কার্যক্রম শুরু, বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন জাতীয় সংসদে পাস এবং রেললাইন নির্মাণের উদ্যোগ উল্লেখযোগ্য। আগামী মাসে অথবা জানুয়ারিতে রেললাইন নির্মাণের কাজ শুরু হতে পারে।
তিনি জানান, ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলায় উপজেলা, পৌরসভা ও থানা উদ্বোধন এবং জনসভায় অংশ নিতে পারেন। পাশাপাশি গোবিন্দগঞ্জে করতোয়া নদীর মূল পয়েন্ট খনন কর্মসূচি ও সেখানে একটি জনসভায় অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। এসব কর্মসূচি শেষে বগুড়ায় ফিরে সন্ধ্যায় শহীদ টিটু মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় যোগ দেবেন তিনি।
বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধনের জন্য এক থেকে দুই মাস পর প্রধানমন্ত্রী আলাদা সময় দেবেন বলেও জানান এই সংসদ সদস্য।
সাংগঠনিক সভায় জেলা, উপজেলা, পৌরসভা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেবেন। সভাস্থলে আসনসংখ্যা সীমিত হওয়ায় প্রায় এক হাজার থেকে এক হাজার ১০০ জনের অংশগ্রহণের সুযোগ থাকবে।
এবারের সফরে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে বগুড়ার উন্নয়ন পরিকল্পনা এবং দলীয় সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
রেজাউল করিম বাদশা আরও বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক, আইনের শাসনভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার কাজ করছে।
বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি প্রসঙ্গে সংসদ সদস্য মোশারফ হোসেন বলেন, উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বগুড়াকে বিভাগ করা হলে শুধু এ জেলার মানুষ নয়, পুরো উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হবে। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আঞ্চলিক উন্নয়ন ত্বরান্বিত হবে। বগুড়াকে বিভাগ করার বিষয়টি সরকারের কাছে তাঁদের প্রত্যাশা।
বগুড়া বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, গত ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর দীর্ঘ প্রক্রিয়ার বিষয়টি তুলে ধরা হয়। আপাতত উত্তরাঞ্চলের মানুষের যাতায়াতের সুবিধার্থে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল।
মোশারফ হোসেন জানান, প্রধানমন্ত্রী এ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইনসের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। এরপর তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মামুনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন।
অন্যদিকে, বগুড়া বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ফ্লাইট চালুর বিষয়ে সংসদ সদস্য রেজাউল করিম বাদশাও প্রধানমন্ত্রীর ইতিবাচক সম্মতির কথা জানিয়েছেন। প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এ উদ্যোগ বাস্তবায়নের সম্ভাবনা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি