প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে ইউএনও সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী
প্রথমবারের মতো ইউএনওদের নিয়ে জাতীয় সম্মেলন আয়োজন করছে সরকার। ১ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ’ শিরোনামে আয়োজিত এ সম্মেলনে দেশের ৫০৩ জন উপজেলা নির্বাহী কর্মকর্তার অংশ নেওয়ার কথা রয়েছে। পাশাপাশি আট বিভাগের আটজন বিভাগীয় কমিশনারও উপস্থিত থাকবেন।
মাঠ প্রশাসনকে আরও সক্রিয়, জবাবদিহিমূলক ও জনবান্ধব করা এবং উপজেলা পর্যায়ে সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্ত ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের ভূমিকা শক্তিশালী করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকদের নিয়ে নিয়মিত সম্মেলন আয়োজন করা হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম।
সম্মেলনের দিন সকাল ৯টায় মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর বিকেল ৫টা পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের কর্ম অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, উপদেষ্টা ও সচিবরা অংশ নেবেন।
কর্ম অধিবেশনে ভূমি ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় সরকার প্রতিষ্ঠান শক্তিশালী করা, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুনর্বাসন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
স্থানীয় সরকার বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এসব অধিবেশনে অংশ নেবেন।
এ সময় উপজেলা পর্যায়ে সরকারি কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি, প্রশাসনিক প্রতিবন্ধকতা ও জনসেবা নিশ্চিত করার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে ইউএনওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সম্মেলনের মূল পর্ব শুরু হবে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনওদের সরাসরি মতবিনিময়ের মাধ্যমে। এ পর্বে মাঠ প্রশাসনের কর্মকাণ্ড নিয়ে একটি ভিডিও প্রদর্শন করা হবে। পাশাপাশি দিনব্যাপী কর্ম অধিবেশনের সারসংক্ষেপ উপস্থাপন করা হবে।
এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনওদের মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। এ সময় উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, প্রশাসনিক সমস্যা, জনসেবা নিশ্চিত করার চ্যালেঞ্জ এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরার সুযোগ পাবেন কর্মকর্তারা।
সম্মেলনে দেশের ২০ জন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে। বিভাগভিত্তিক নির্বাচনের মাধ্যমে তাঁদের মনোনীত করা হবে। ঢাকা বিভাগ থেকে চারজন, চট্টগ্রাম বিভাগ থেকে চারজন এবং বাকি ছয় বিভাগ থেকে দুজন করে মোট ২০ জনকে এ সম্মাননা দেওয়া হবে। প্রধানমন্ত্রী তাঁদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেবেন।
এ ছাড়া প্রতি বিভাগ থেকে দুজন করে ইউএনও প্রধানমন্ত্রীর সঙ্গে মুক্ত আলোচনায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির বাসসকে বলেন, এ সম্মেলন মূলত ইউএনওদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে মাঠ প্রশাসনের কর্মকর্তারা সরকারের অগ্রাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা লাভ করবেন। একই সঙ্গে নীতিনির্ধারকেরাও উপজেলা পর্যায়ের বাস্তবতা, সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবেন।
সংশ্লিষ্টদের মতে, প্রথমবারের মতো ইউএনওদের নিয়ে এ সম্মেলন মাঠ প্রশাসন ও সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বাড়াতে ভূমিকা রাখবে। এর মাধ্যমে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন, প্রশাসনিক জবাবদিহি এবং নাগরিক সেবার মান উন্নয়নে নতুন দিকনির্দেশনা আসতে পারে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি