পাঁচ বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা সরকারের
স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হাইকোর্টে রিট করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
রোববার (২৯ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। রিট আবেদনকারীরা হলেন মো. রহিম উল্লাহ, মো. জুলহাস উদ্দিন, মোশরাফ হোসেন ও তামজেদ উল্লাহ। তাঁদের মধ্যে প্রথম দুজন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। অন্য দুজন সৌদি আরব ও মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি।
রিটে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার কারণ জানতে চাওয়া এবং প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরিতে কমিশনের প্রস্তুতি ও গৃহীত পদক্ষেপ সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিলের আবেদন জানানো হয়েছে।
শিশির মনির জানান, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু হয়েছে। জাতীয় নির্বাচন উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। তাঁদের উল্লেখযোগ্য একটি অংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি বলেন, জাতীয় নির্বাচনে প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারলে স্থানীয় সরকার নির্বাচনেও তাঁদের একই সুযোগ দেওয়া উচিত। সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিবাসী হিসেবে যাঁদের ভোট দেওয়ার আইনগত যোগ্যতা রয়েছে, শুধু বিদেশে অবস্থানের কারণে তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা কতটা যৌক্তিক, সেটিই আদালতের সামনে তুলে ধরা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনে ভোটার হওয়ার যোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯ অনুযায়ী ভোটারকে বাংলাদেশের নাগরিক হতে হবে, বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে, কোনো আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ ঘোষিত হওয়া যাবে না এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের অধিবাসী অথবা অধিবাসী হিসেবে গণ্য হতে হবে।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করে শিশির মনির বলেন, বিষয়টি নিয়ে একাধিকবার কমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। কয়েক দফা চিঠি ও আনুষ্ঠানিক আবেদন করার পাশাপাশি আইনি নোটিশও পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। এ বিষয়ে নির্বাচন কমিশন এখনো ‘নির্বাক চলচ্চিত্রের’ ভূমিকায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রিটকারীদের দাবি, জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার জন্য যে প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে উঠেছে, তা স্থানীয় সরকার নির্বাচনেও কাজে লাগানো সম্ভব। সামান্য প্রযুক্তিগত উদ্যোগ নিলেই বিদেশে অবস্থানরত নাগরিকদের ভোট দেওয়ার উপযুক্ত ব্যবস্থা করা যেতে পারে।
শিশির মনির আরও বলেন, বিভিন্ন হিসাব অনুযায়ী বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি ৫৩ লাখ থেকে ১ কোটি ৫৭ লাখ বাংলাদেশি বসবাস করছেন। জাতীয় নির্বাচনে ১৫ লাখের বেশি প্রবাসীর ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার বিষয়টি তাঁদের ভোটাধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরে।
রিট আবেদনকারীদের প্রত্যাশা, আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি