কাফনের কাপড় ও চিরকুট রেখে নেত্রকোণায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি
নেত্রকোণায় ছাত্রদল নেতাকে হত্যার হুমকি দিয়ে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে শহরের সাতপাই এলাকায় এ ঘটনা ঘটে। হুমকির শিকার মো. আমিরুল ইসলাম নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি এবং জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।
আমিরুল ইসলামের দাবি, চিরকুটে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে আমিরুল ইসলাম জানান, সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে সন্দেহজনক সামগ্রী পড়ে থাকার খবর পান। পরে সেখানে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান।
চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনার পেছনে থাকতে পারেন। রাজনৈতিকভাবে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি। তবে এ অভিযোগের পক্ষে স্বাধীনভাবে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আমিরুল ইসলাম জানান, তাঁকে ভয়ভীতি দেখানো বা হত্যার উদ্দেশ্যেই ব্যবসাপ্রতিষ্ঠানে কাফনের কাপড় ও দাফনের প্রয়োজনীয় সামগ্রী রাখা হয়েছে বলে তিনি মনে করেন।
তিনি আরও বলেন, কোনো হুমকিতেই তাঁর আদর্শিক অবস্থান থেকে সরে আসবেন না। প্রতিশোধের পরিবর্তে আইনের মাধ্যমে ঘটনার বিচার চান বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
এদিকে, খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। তাঁরা আমিরুল ইসলামের প্রতি সংহতি জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি