দেশে এক বছরে এইচআইভি শনাক্ত বেড়েছে ২২ শতাংশ, অর্ধেক এমএসএম
দেশে এক বছরে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে, যা আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেশি। নতুন শনাক্তদের অর্ধেকই পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। তরুণ ও শিক্ষার্থীদের উপস্থিতিও উদ্বেগ বাড়াচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২৬ লাখ ৪৯ হাজার ৬৫৩ জনের এইচআইভি পরীক্ষা ও স্ক্রিনিং করা হয়েছে। এতে নতুন করে ২ হাজার ৩০৫ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। আগের বছর এ সংখ্যা ছিল ১ হাজার ৮৯১। অর্থাৎ এক বছরের ব্যবধানে নতুন শনাক্তের সংখ্যা বেড়েছে প্রায় ২২ শতাংশ। একই সময়ে এইচআইভি আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮৫ জন, আগের বছর এ সংখ্যা ছিল ২৫৪।
নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৮৫ শতাংশ পুরুষ, ১৫ শতাংশ নারী এবং প্রায় ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, শনাক্ত ব্যক্তিদের ৬১ শতাংশের বয়স ২৫ থেকে ৪৯ বছরের মধ্যে। ২০ থেকে ২৪ বছর বয়সীদের হার ২৪ শতাংশ। বাকি ১৫ শতাংশ অন্যান্য বয়সসীমার।
আচরণগত ও পেশাগত পরিচয়ের হিসাবে নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে ৫০ শতাংশ পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনকারী পুরুষ (এমএসএম)। এ ছাড়া ১০ শতাংশ পুরুষ যৌনকর্মী (এমএসডব্লিউ), ১ শতাংশ হিজড়া জনগোষ্ঠীর সদস্য, ১ শতাংশ নারী যৌনকর্মী এবং ৪ শতাংশ শিরায় মাদক গ্রহণকারী। বিদেশফেরত ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে শনাক্তের হার ১১ শতাংশ। অন্যদিকে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এ হার ১৮ শতাংশ।
এইচআইভি শনাক্তের পর দ্রুত চিকিৎসা শুরু করার ওপর গুরুত্ব দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তথ্য অনুযায়ী, নতুন শনাক্ত হওয়া ২ হাজার ৩০৫ জনের মধ্যে ৮৭ দশমিক ৮ শতাংশ শনাক্ত হওয়ার পরপরই অ্যান্টিরেট্রোভাইরাল চিকিৎসা শুরু করেছেন। নিয়মিত এ চিকিৎসা গ্রহণের মাধ্যমে শরীরে ভাইরাসের মাত্রা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চিকিৎসার মাধ্যমে ভাইরাসের মাত্রা ধারাবাহিকভাবে শনাক্তের সীমার নিচে থাকলে যৌন সম্পর্কের মাধ্যমে অন্যের শরীরে এইচআইভি সংক্রমণের ঝুঁকি থাকে না।
জাতীয় এইডস নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ডা. মো. খায়রুজ্জামান বলেন, গত বছরের তুলনায় এ বছর এইচআইভি শনাক্তের সংখ্যা প্রায় ২২ শতাংশ বেড়েছে। তবে পরীক্ষার সংখ্যা বাড়ার কারণেও শনাক্তের সংখ্যা বেড়েছে। নতুন সংক্রমণ শনাক্তের সঙ্গে সামগ্রিকভাবে পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সম্পর্ক রয়েছে।
তিনি আরও বলেন, বিশেষ কিছু জনগোষ্ঠীর মধ্যে, বিশেষ করে এমএসএম ও এমএসডব্লিউদের মধ্যে গত কয়েক বছর ধরে শনাক্তের হার বেশি। এসব জনগোষ্ঠীর মধ্যে পরীক্ষার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। গত বছর এই দুই জনগোষ্ঠীর মধ্যে নতুন শনাক্তের হার ছিল ৪৯ শতাংশ, এ বছর তা বেড়ে ৬০ শতাংশ হয়েছে। তাঁদের বড় একটি অংশ তরুণ ও শিক্ষার্থী। বিষয়টি স্বাস্থ্য অধিদপ্তর গুরুত্বের সঙ্গে দেখছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে আনুমানিক ১৯ হাজার ৮৪৩ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি রয়েছেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১৬ হাজার ৬১৮ জনকে শনাক্ত করা হয়েছে। ফলে আনুমানিক ৩ হাজার ২০০ জন এখনো শনাক্তের বাইরে রয়েছেন। তাঁদের শনাক্ত করে পরীক্ষা ও চিকিৎসার আওতায় আনা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি