শীতের খাদ্যতালিকায় মুলা রাখার ৭ স্বাস্থ্য উপকারিতা
শীতের সবজি মুলা ঝাঁঝালো গন্ধ ও স্বাদের কারণে অনেকে এড়িয়ে চলেন। তবে পুষ্টিগুণে ভরপুর এই সবজি তরকারি, ভর্তা কিংবা সালাদে খাওয়া যায়।
সাধারণত সালাদ তৈরিতে পেঁয়াজ, শসা ও টমেটো বেশি ব্যবহার করা হয়। তবে এসব উপকরণের সঙ্গে মুলা যোগ করলে স্বাদে ভিন্নতা আসার পাশাপাশি পাওয়া যায় প্রয়োজনীয় পুষ্টি উপাদান।
এমস, হার্ভার্ড ও স্ট্যানফোর্ড প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টরা মুলার স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোকপাত করেছেন। পাশাপাশি মুলা সম্পর্কে প্রচলিত কিছু ভুল ধারণাও তুলে ধরেছেন।
মুলায় রয়েছে ভিটামিন সি, খাদ্য আঁশ, পটাশিয়াম ও প্রচুর পানি। পাশাপাশি এতে বিভিন্ন উদ্ভিজ্জ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। কম ক্যালরিযুক্ত এই সবজি সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে।
চলুন জেনে নেওয়া যাক, শীতের খাদ্যতালিকায় মুলা রাখলে যেসব উপকার পাওয়া যেতে পারে।
১. রোগ প্রতিরোধক্ষমতা বজায় রাখতে সহায়ক
মুলায় থাকা ভিটামিন সি শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধব্যবস্থা বজায় রাখতে ভূমিকা রাখে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে। তবে মুলা খেলেই সর্দি-কাশি বা ভাইরাসজনিত সংক্রমণ প্রতিরোধ হবে, এমন নিশ্চয়তা নেই।
২. হজমে সহায়তা করে
মুলার খাদ্য আঁশ অন্ত্রের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। পর্যাপ্ত আঁশ গ্রহণ কোষ্ঠকাঠিন্য কমাতেও সহায়ক। তাই প্রতিদিনের খাবারে মুলার মতো আঁশযুক্ত সবজি রাখা উপকারী।
৩. ওজন নিয়ন্ত্রণে সহায়ক
মুলায় ক্যালরির পরিমাণ কম এবং পানির পরিমাণ বেশি। এতে থাকা খাদ্য আঁশ পেট ভরা অনুভূতি দিতে পারে। ফলে সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে মুলা খেলে ওজন নিয়ন্ত্রণে সহায়তা পাওয়া যেতে পারে।
৪. শরীরের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখে
মুলায় থাকা পানি ও পটাশিয়াম শরীরের স্বাভাবিক কার্যক্রমে ভূমিকা রাখে। তবে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেওয়া কিংবা যকৃৎ ও কিডনি পরিষ্কার করার বিশেষ ক্ষমতা মুলার রয়েছে-এমন দাবির নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই।
৫. হৃদ্স্বাস্থ্যে সহায়ক
মুলায় থাকা পটাশিয়াম রক্তচাপ স্বাভাবিক রাখতে ভূমিকা রাখে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সহায়তা করতে পারে। তবে উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগ নিয়ন্ত্রণে শুধু মুলার ওপর নির্ভর করা উচিত নয়।
৬. ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখে
মুলায় থাকা ভিটামিন সি কোলাজেন তৈরিতে ভূমিকা রাখে। কোলাজেন ত্বকের গঠন ও স্থিতিস্থাপকতা বজায় রাখতে প্রয়োজনীয়। তবে ত্বকের সুস্থতার জন্য শুধু মুলা খাওয়াই যথেষ্ট নয়; প্রয়োজন পর্যাপ্ত পানি পান ও সুষম খাদ্যাভ্যাস।
৭. হাড় ও দাঁতের স্বাস্থ্যে ভূমিকা রাখে
মুলায় অল্প পরিমাণে ক্যালসিয়ামসহ বিভিন্ন খনিজ উপাদান রয়েছে। ক্যালসিয়াম হাড় ও দাঁতের স্বাভাবিক গঠন বজায় রাখতে প্রয়োজনীয়। তবে ক্যালসিয়ামের চাহিদা পূরণে দুধ, দই, ছোট মাছসহ অন্যান্য ক্যালসিয়ামসমৃদ্ধ খাবারও খেতে হবে। মুলা খাওয়ার ক্ষেত্রে যেসব বিষয়ে সতর্ক থাকবেন
মুলা পুষ্টিকর হলেও অতিরিক্ত খেলে কারও কারও পেটে গ্যাস, পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে। তাই নিজের সহনশীলতা অনুযায়ী পরিমাণ নির্ধারণ করা ভালো।
থাইরয়েডের সমস্যা থাকলেই মুলা খাওয়া বন্ধ করতে হবে, এমন নয়। স্বাভাবিক পরিমাণে মুলা খাওয়া সাধারণত নিরাপদ। তবে বিশেষ কোনো খাদ্যসংক্রান্ত বিধিনিষেধ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
এ ছাড়া মাছ বা দুধের সঙ্গে মুলা খাওয়া উচিত নয়-এমন প্রচলিত ধারণারও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক ভিত্তি নেই।
সব মিলিয়ে, কম ক্যালরি ও বিভিন্ন পুষ্টি উপাদানের কারণে শীতের খাদ্যতালিকায় মুলা রাখতে পারেন। সালাদ, ভর্তা কিংবা তরকারি-পছন্দমতো যেকোনোভাবে খেতে পারেন এই মৌসুমি সবজি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি