ATN News
শিরোনাম
  •  

ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসতে পারে শীত, বৃষ্টিহীন থাকবে সারা দেশ

         
ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসতে পারে শীত, বৃষ্টিহীন থাকবে সারা দেশ

ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসতে পারে শীত, বৃষ্টিহীন থাকবে সারা দেশ

দেশের আবহাওয়ায় শীতের প্রভাব আরও বাড়তে পারে। আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ডিসেম্বরের শুরু থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী পাঁচ দিনেও তাপমাত্রা আরও কমার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময়ে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার (৩০ নভেম্বর) একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ আংশিক মেঘলা থাকলেও রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১ ডিসেম্বর) থেকে আবহাওয়ায় শীতের প্রভাব আরও স্পষ্ট হতে পারে। এদিন সারা দেশে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস রয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সারা দেশে বৃষ্টিহীন ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে, আগামী পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে রাত ও দিনের তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে ডিসেম্বরের শুরুতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ