জাপানি কনসোর্টিয়ামের হাতে যাচ্ছে তৃতীয় টার্মিনাল, পূর্ণাঙ্গ চালু ২০২৮ সালের ফেব্রুয়ারিতে
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে আগামী ৩০ নভেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষর করবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। চুক্তি স্বাক্ষরের পর আগামী ১৪ মাসের মধ্যে টার্মিনালটির পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী ২০২৮ সালের ফেব্রুয়ারিতে শতভাগ আন্তর্জাতিক যাত্রী ও কার্গো হ্যান্ডলিং নতুন টার্মিনালে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেবিচকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।
বেবিচক চেয়ারম্যান জানান, দীর্ঘদিনের আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় স্বার্থ, বিমানবন্দরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক মানের যাত্রীসেবা নিশ্চিত করাকে চুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে তৃতীয় টার্মিনালের আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পরবর্তী সময়ে ধাপে ধাপে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
চুক্তি অনুযায়ী, স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে টার্মিনালের কনসেশনভুক্ত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের সেবা নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। এরপর পর্যায়ক্রমে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট এবং কার্গো কার্যক্রম সেখানে স্থানান্তর করা হবে।
চুক্তিতে রাজস্ব বণ্টনের সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে। নির্ধারিত কার্যক্রম শুরুর তারিখ থেকে যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ বেবিচককে দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে। তৃতীয় টার্মিনালের পূর্ণ সক্ষমতা অর্জনের নির্ধারিত তারিখ অথবা প্রকৃত পূর্ণ সক্ষমতা অর্জনের তারিখ—যেটি আগে হবে, সেদিন থেকে বেবিচকের রাজস্বের অংশ বেড়ে ২৭ শতাংশে উন্নীত হবে।
এ ছাড়া আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবার্কেশন ফি, বোর্ডিং ব্রিজ ব্যবহারের ফি এবং দোকান, লাউঞ্জ, গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে অর্জিত নন-এরোনটিক্যাল আয়ের সুবিধা পাবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।
চুক্তির আওতায় জাপানি কনসোর্টিয়াম নিজস্ব ব্যয়ে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা, মেরামত ও রক্ষণাবেক্ষণ করবে। যাত্রীসেবার সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, স্থাপন এবং সংশ্লিষ্ট অবকাঠামোর সম্প্রসারণের দায়িত্বও তাদের ওপর থাকবে।
তবে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ও নিরাপত্তার দায়িত্ব বেবিচকের হাতেই থাকছে। রানওয়ে, ট্যাক্সিওয়ে, অ্যাপ্রোন, এয়ার ট্রাফিক কন্ট্রোল, বিমান চলাচল নিরাপত্তা, নিরাপত্তা তল্লাশি এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে বেবিচক। অন্যদিকে ইমিগ্রেশন, কাস্টমস, স্বাস্থ্য পরীক্ষা ও অন্যান্য রাষ্ট্রীয় কার্যক্রম সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর অধীনে থাকবে।
পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে বিমানবন্দরের সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা তৃতীয় টার্মিনালে এবং আন্তর্জাতিক কার্গো হ্যান্ডলিং নতুন কার্গো টার্মিনালে পরিচালিত হবে। বিদ্যমান টার্মিনাল-১ ও টার্মিনাল-২ অভ্যন্তরীণ, হজ এবং অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহার করতে পারবে বেবিচক।
নতুন চুক্তিতে যাত্রীসেবার মান নিশ্চিত করতে বিভিন্ন কার্যসম্পাদন সূচক বা কেপিআই নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ থামার পর ১৫ মিনিটের মধ্যে প্রথম লাগেজ কনভেয়ার বেল্টে সরবরাহ করতে হবে। সর্বশেষ লাগেজ সরবরাহের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডির ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট।
চেক-ইন কাউন্টারে অপেক্ষার সময় কমাতেও নির্দিষ্ট মানদণ্ড রাখা হয়েছে। বিজনেস ক্লাসের যাত্রীদের গড় অপেক্ষার সময় ৫ অথবা ১০ মিনিট এবং ইকোনমি ক্লাসের যাত্রীদের ক্ষেত্রে ২০ অথবা ৩০ মিনিটের মধ্যে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
চুক্তিতে উল্লেখ রয়েছে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সচলতা নিশ্চিতকরণে টার্মিনালের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা, যেমন— ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম (BHS), সমন্বিত যাত্রী প্রক্রিয়াকরণ ব্যবস্থা (CUTE), স্বয়ংক্রিয় সেলফ চেক-ইন ব্যবস্থা (CUSS) এবং ফ্লাইট তথ্য প্রদর্শন ব্যবস্থা (FIDS) নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ৯৮ অথবা ৯৫ শতাংশ সময় সচল রাখতে হবে। এর মাধ্যমে যাত্রীদের নিরবচ্ছিন্ন সেবা প্রদান এবং প্রযুক্তিগত ত্রুটির কারণে সৃষ্ট ভোগান্তি কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
চুক্তিতে উল্লেখ রয়েছে সেবার মান নিশ্চিত করতে ব্যর্থ হলে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে চুক্তিতে আর্থিক ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে। নির্ধারিত সেবার মান ও কার্যসম্পাদন সূচক অর্জনে বারবার ব্যর্থ হলে প্রতিষ্ঠানটিকে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে। ব্যর্থতার ধরন ও পুনরাবৃত্তির সংখ্যার ভিত্তিতে প্রতিটি ব্যর্থতার জন্য ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ প্রদানের বিধান রয়েছে।
সার্বিকভাবে, তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তিতে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা, আধুনিক বিমানবন্দর ব্যবস্থাপনা, অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ, বেবিচকের রাজস্ব আদায় এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ চুক্তির যথাযথ বাস্তবায়নের মাধ্যমে দেশের বিমান পরিবহন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিমান যোগাযোগ সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালটি ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের। টার্মিনালটির বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা প্রদানের সক্ষমতা রয়েছে। যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে তৃতীয় টার্মিনালে সেলফ চেক-ইনসহ ১২৭টি চেক-ইন কাউন্টার, ১১৪টি ম্যানুয়াল ও ১৫টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ১২৯টি পাসপোর্ট কন্ট্রোল কাউন্টার, ৮টি অন-অ্যারাইভাল ভিসা কাউন্টার, ১০টি ট্রানজিট ও ট্রান্সফার কাউন্টার এবং ১৬টি এয়ারলাইনস টিকিট কাউন্টার রয়েছে। এছাড়া আগমনী যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য রয়েছে ১৬টি সুপরিসর ব্যাগেজ কনভেয়ার বেল্ট। উড়োজাহাজ ও যাত্রী ব্যবস্থাপনার জন্য টার্মিনালে ১২টি কন্টাক্ট বোর্ডিং এবং ২৫টি রিমোট এয়ারক্রাফট পার্কিং বে রয়েছে। বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে তৃতীয় টার্মিনালে ৯৯টি ব্যাগেজ এক্স-রে স্ক্রিনিং মেশিন, ২২টি বডি স্ক্যানার, ৫৫টি ওয়াক-থ্রু মেটাল ডিটেক্টর এবং ৩৯টি বিস্ফোরক শনাক্তকরণ যন্ত্র (ইটিডি) রাখা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সহজ চলাচল নিশ্চিত করতে রয়েছে মুভিং ওয়াকওয়ে, এস্কালেটর এবং লিফট।
পাশাপাশি বহুতল গাড়ি পার্কিং ভবনে ১ হাজার ২৩০টি গাড়ি পার্কিংয়ের সুবিধা রয়েছে। আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ২৭ হাজার বর্গমিটার আয়তনের আমদানি কার্গো টার্মিনাল এবং ৩৬ হাজার বর্গমিটার আয়তনের রপ্তানি কার্গো টার্মিনাল নির্মাণ করা হয়েছে। নতুন কার্গো টার্মিনালসমূহে বছরে ২ লাখ ৭৩ হাজার ৪৭০ মেট্রিক টন আমদানি কার্গো এবং ৫ লাখ ৪৬ হাজার ৯৪১ মেট্রিক টন রপ্তানি কার্গোসহ মোট ৮ লাখ ২০ হাজার ৪১১ মেট্রিক টন কার্গো হ্যান্ডলিংয়ের সক্ষমতা রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি