বোয়ালখালীতে ঘরে আগুন দিয়ে বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ
চট্টগ্রামের বোয়ালখালীতে ঘরের দরজা বাইরে থেকে লোহার চেইন দিয়ে আটকে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আজিজুল হক (৬১) নামে এক বৃদ্ধ দগ্ধ হয়েছেন। তার মাথা ও পিঠের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার উত্তর আকুবদন্ডী গ্রামের মৌলানা অলি আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।
বাড়ির বাসিন্দা নুরুল ইসলাম জানান, শনিবার মধ্যরাতে আজিজুল হকের টিনশেড সেমিপাকা ঘরে হঠাৎ আগুন দেখতে পান তারা। এ সময় চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে বাড়ির বাসিন্দা ছাবের আহমদ, মুন্নাসহ কয়েকজন মিলে তাকে উদ্ধারে এগিয়ে যান। তবে ঘরের দরজা বাইরে থেকে লোহার চেইন দিয়ে আটকানো থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হয়। পরে দরজা ভেঙে দগ্ধ অবস্থায় আজিজুল হককে উদ্ধার করা হয়।
প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নুরুল ইসলাম বলেন, জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে কেউ পরিকল্পিতভাবে ঘরে আগুন লাগিয়ে থাকতে পারে বলে তাদের সন্দেহ। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শী ছাবের আহমদ বলেন, মধ্যরাতে আগুনের শিখা দেখে বাড়ির সামনে গিয়ে দেখেন, ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। তখনো আজিজুল হক ঘরের ভেতরে ছিলেন। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে দেখা যায়, বাইরে থেকে দরজাটি লোহার চেইন বা হুকজাতীয় কিছু দিয়ে আটকানো। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করা হয়।
ছাবের আহমদের ধারণা, দাহ্য পদার্থ ব্যবহার করে ঘরে আগুন দেওয়া হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা অলক চাকমা বলেন, শনিবার দিবাগত রাতে আকুবদন্ডী এলাকায় আগুন লাগার খবর পেয়ে রোববার ভোর ৩টা ৭ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আজিজুল হক দগ্ধ হয়েছেন।
তিনি আরও বলেন, আশপাশের লোকজনের কাছ থেকে তারা শত্রুতার জেরে আগুন লাগানোর বিষয়টি জানতে পেরেছেন। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি