‘কিং’ দেখতে গেলে যুক্তির হিসাব বাদ দিন, দর্শকদের পরামর্শ শাহরুখের
বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমায় অ্যাকশন, নাটকীয়তা ও তারকাদের সমাগম; সবই থাকছে। তবে এটি বাণিজ্যিক ঘরানার সিনেমা হওয়ায় গল্পের সবকিছুতে যুক্তি খুঁজতে গেলে দর্শকদের কিছুটা ছাড় দিতে হবে— এমনটাই মনে করেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের আগামী সিনেমা ‘কিং’ নিয়ে কথা বলতে গিয়ে এ মন্তব্য করেন অভিনেতা।
সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত শাহরুখ। সম্প্রতি মেটার আয়োজনে ‘হাউস অব ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে প্রকাশ করেন ‘কিং’-এর দ্বিতীয় গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’। সেখানে করণ জোহর ও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আড্ডায় সিনেমাটি নিয়ে নানা প্রশ্নের উত্তর দেন তিনি।
দর্শকরা ‘কিং’ থেকে কী প্রত্যাশা করতে পারেন, এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, ‘পরিবারের সবাই মিলে সিনেমাটি দেখতে যেতে পারবেন। এতে অনেক নাটকীয়তা ও প্রচুর অ্যাকশন রয়েছে, যার কিছুই এখনো দেখাইনি। আপনারা গানগুলো শুনেছেন। সিনেমায় অনেক তারকা রয়েছেন। তাদের নাম এখনই বলছি না।’
সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তার সঙ্গে আগে কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শাহরুখ। অভিনেতার ভাষ্য, সিদ্ধার্থ তার সঙ্গে দারুণ কিছু সিনেমা বানিয়েছেন। আশা করছেন, দর্শক ‘কিং’ উপভোগ করবেন। এটি একটি ভালো সিনেমা, যা দেখে দর্শকদের আনন্দ হবে। তবে বাণিজ্যিক সিনেমা হওয়ায় গল্পের যুক্তি এদিক-ওদিক হলেও সমস্যা নেই। এর বাইরেও সিনেমাটিতে বেশ কিছু ভালো বিষয় রয়েছে।
‘কিং’ সিনেমায় যুক্ত হওয়ার পেছনে দুটি গুরুত্বপূর্ণ কারণের কথা জানিয়েছেন শাহরুখ। প্রথম কারণ হিসেবে তুলে ধরেছেন নিজের অভিনয়জীবনের শুরুর দিকের অভিজ্ঞতা। তখন নিজেকে খুব একটা সুদর্শন মনে করতেন না তিনি। সে সময় নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াকে ব্যক্তিগতভাবে বড় অর্জন হিসেবে দেখেছিলেন। নিজের মতো সাধারণ চেহারার একজন মানুষও যে নায়ক হতে পারেন, বিষয়টি তাকে অনুপ্রাণিত করেছিল।
শাহরুখ বলেন, অভিনয়জীবনের শুরুতে নায়কের চরিত্রকে তিনি বিশেষ গুরুত্ব দিয়ে দেখতেন। এখনো সেই অনুভূতি ধরে রাখতে চান। তার ভাষায়, তিনি সব সময় নায়কের মতো করেই নায়কের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন।
দ্বিতীয় কারণটি বয়সের সঙ্গে সম্পর্কিত। নিজের সহ-অভিনেত্রীদের সঙ্গে বয়সের ব্যবধান বেড়ে যাওয়ার বিষয়টি মজার ছলে তুলে ধরেন তিনি। একটি সিনেমার শুটিংয়ের স্মৃতিচারণ করে শাহরুখ জানান, একবার পর্দায় নায়িকাকে ভালোবাসার কথা বলার দৃশ্য ধারণের সময় হঠাৎ তার মনে হয়েছিল, ‘কাল সকালের গণিতের বাড়ির কাজ শেষ করেছ তো, মা?’
ঘটনাটি মনে করে হেসে ওঠেন অভিনেতা। তিনি বলেন, সহ-অভিনেত্রীদের সঙ্গে বয়সের ব্যবধান এতটাই বেড়েছিল যে নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয় করার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার বয়স ৬১ বছর। এই বয়সেও নিজেকে আকর্ষণীয় ও প্রাসঙ্গিক হিসেবে উপস্থাপন করতে চান তিনি।
শাহরুখের ভাষায়, তিনি চান ৬১ বছর বয়সী একজন মানুষ যতটা কুল হতে পারেন, ঠিক ততটাই কুল থাকতে। সিনেমায় তার মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। তাই তিনি চান, পর্দায় তাকে দেখে অন্য মেয়েরাও নিজেদের বাবাকে এমন ব্যক্তিত্বসম্পন্ন হিসেবে কল্পনা করুক। নিজেকে বিনোদনদাতা হিসেবেই দেখতে চান
শাহরুখের কাছে অনেক দর্শক আরও গম্ভীর ও চিন্তাশীল বিষয়বস্তুর সিনেমা প্রত্যাশা করেন। তবে এ প্রসঙ্গে অভিনেতা স্পষ্ট করেছেন, তিনি মূলত একজন বিনোদনদাতা। দর্শক সিনেমা দেখতে গিয়ে কখনো নাচবেন, কখনো কাঁদবেন, আবার কখনো গানের সঙ্গে গলা মেলাবেন—এটাই তার কাছে বড় প্রাপ্তি।
তার মতে, একটি সিনেমায় নাটকীয়তা, আবেগ, গান ও বিনোদনের সমন্বয় থাকা জরুরি। দর্শক যেন সিনেমার প্রতিটি মুহূর্ত অনুভব করতে পারেন, সেটিই তার মূল লক্ষ্য। আর সেই বিনোদনের প্রতিশ্রুতি নিয়েই বড় পর্দায় আসছে শাহরুখের নতুন সিনেমা ‘কিং’।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি