ATN News
শিরোনাম
  •  

ঝাড়খণ্ডে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ১৩ জনের

         
ঝাড়খণ্ডে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ১৩ জনের

ঝাড়খণ্ডে মন্দিরে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল ১৩ জনের

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের রামগড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। নিহতরা সবাই বিহার রাজ্যের নালন্দা জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা একটি গাড়িতে করে মন্দিরে যাচ্ছিলেন। পথে সামনের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

রামগড়ের সাব ডিভিশনাল পুলিশ অফিসার অলোক রঞ্জন বার্তাসংস্থা পিটিআইকে বলেছেন, “তিনজন নারীসহ ১৩ জন গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় সামনের একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এটি আছড়ে পড়ে। নিহতদের সবাই বিহারের নালন্দা জেলার বাসিন্দা ছিলেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে।”

ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল তার বিস্তারিত এখনো জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

রামগড় সদর হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার অনিল কুমার পিটিআইকে বলেছেন, “দুর্ঘটনাটি ঘটে রাত ২টার সময়। গাড়িতে ১৪ জন ছিলেন। রাত আড়াইটার দিকে সবাইকে হাসপাতালে নিয়ে আসা হয়। যারমধ্যে ১৩ জনকে আনার সাথে সাথে মৃত ঘোষণা করা হয়। একজন গুরুতর আহত হয়েছেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: এনডিটিভি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ