রাশিয়ার আন্তর্জাতিক গণমাধ্যম আরটি-এর উদ্যোগে বাংলাদেশি সাংবাদিকদের জন্য অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। ‘রাশিয়ান হাউস ইন বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক সাংবাদিক অংশ নেন।
শুক্রবার (২৭ নভেম্বর) ‘রাশিয়ান হাউস ইন বাংলাদেশ’-এর প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে অংশ নেন দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল, প্রিন্ট মিডিয়া ও অনলাইন সংবাদমাধ্যমের শতাধিক প্রতিনিধি।
সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরটি ইন্ডিয়ার প্রোগ্রাম ডিরেক্টর রুসলান ইমায়েভ এবং আরটি একাডেমির প্রধান আন্না কোভতু নোভা।
বর্তমান পরিবর্তনশীল গণমাধ্যম পরিবেশে সংবাদ কনটেন্ট কীভাবে দর্শকদের কাছে আরও আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপন করা যায়, তা তুলে ধরেন রুসলান ইমায়েভ। ‘এনগেজিং অডিয়েন্স থ্রু নিউজ কনটেন্ট’ শীর্ষক উপস্থাপনায় সংবাদ পরিবেশনের বিভিন্ন কৌশল, কনটেন্টের মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা এবং গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতায় কার্যকর উপস্থাপনার বিষয়গুলো তুলে ধরা হয়।
অন্যদিকে, সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও জ্ঞান বৃদ্ধিতে আরটি একাডেমির বিভিন্ন কর্মসূচি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন আন্না কোভতু নোভা। অনলাইন ও সরাসরি প্রশিক্ষণসহ সাংবাদিকদের পেশাগত উন্নয়নে আরটি একাডেমির বিভিন্ন শিক্ষামূলক সুযোগ এবং কর্মসূচি নিয়ে আলোচনা করেন তিনি।
সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাশিয়ান হাউস ইন বাংলাদেশ-এর পরিচালক আলেকজান্দ্রা এ. খলেভনয়। তিনি বক্তা ও অংশগ্রহণকারী সাংবাদিকদের স্বাগত জানান। একই সঙ্গে পেশাগত সংলাপ, গণমাধ্যমের মধ্যে বিনিময় এবং শিক্ষামূলক সুযোগের গুরুত্ব তুলে ধরেন।
এটিএন নিউজ/মা.ই.স