ATN News
শিরোনাম
  •  

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি ইব্রাহিম মিয়াজী ও সম্পাদক লিয়াকত হোসেন

         
সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি ইব্রাহিম মিয়াজী ও সম্পাদক লিয়াকত হোসেন

সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নতুন কমিটি, সভাপতি ইব্রাহিম মিয়াজী ও সম্পাদক লিয়াকত হোসেন

সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কল্যাণ পরিষদের নবগঠিত ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. ইব্রাহিম মিয়াজী এবং সাধারণ সম্পাদক হয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী সচিব এ কে এম লিয়াকত হোসেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীর অফিসার্স ক্লাব, বেইলি রোডে নবগঠিত কমিটির পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারের সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার।

এ ছাড়া বক্তব্য দেন সাবেক সচিব ও পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. আবদুল খালেক। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, সরকারের সাবেক সচিব, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব মো. মোজাহিদুল ইসলাম সেলিম, সহসভাপতি মো. শহিদুল ইসলামসহ বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ঐক্য ও কল্যাণে গুরুত্বারোপ


অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি সংগঠনের মূল শক্তি সদস্যদের ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্মিলিত উদ্যোগ। সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো কল্যাণ পরিষদের অন্যতম প্রধান দায়িত্ব হওয়া উচিত।

তারা বলেন, পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সহযোগিতার পরিবেশ তৈরির মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সুদৃঢ় বন্ধন গড়ে তোলা সম্ভব। সদস্যদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডেও ইতিবাচক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।

নবনির্বাচিত কমিটির নেতারা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সদস্যবান্ধব করতে সবার সহযোগিতা কামনা করেন। ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের মাধ্যমে একটি কার্যকর ও কল্যাণমুখী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ছবি

নবগঠিত কমিটির নেতৃত্ব

৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটির অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহসভাপতি-১ মো. মহিউদ্দিন শামীম, সিনিয়র সহসভাপতি-২ মো. আবুল কালাম আজাদ, সহসভাপতি-১ মো. মোহাহের হোসেন, সহসভাপতি-২ মো. সোলায়মান কবির এবং সহসভাপতি-৩ মনকার সামিনুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক-১ এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক-২ আবু হানিফ টিপু ও যুগ্ম সাধারণ সম্পাদক-৩ মো. মোস্তাফিজুর রহমান।

সাংগঠনিক সম্পাদক মো. ইমাম হোসেন, দপ্তর সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সমাজকল্যাণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সুলতান উদ্দিন এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লিটন কুমার চৌধুরী দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক মো. শাহ জালাল, সহদপ্তর সম্পাদক মো. মাহমুদ হোসেন, সহঅর্থ সম্পাদক মো. নাজমুল হক, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম এবং সহমহিলা বিষয়ক সম্পাদক মোছাম্মদ রাশিদা আক্তার।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ আজগর আলী, মো. আমজাদ হোসেন, মো. আনোয়ারুল আলম, মোহাম্মদ ওমর ফারুক, মলয় কুমার রায়, কাজী নিয়ামুল ইসলাম, শাহজালাল মালিক ও সাহেদা বেগম। সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই কমিটি কর্মকর্তা-কর্মচারীদের অধিকার, পেশাগত স্বার্থ ও সার্বিক কল্যাণে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ