ATN News
শিরোনাম
  •  

পাকিস্তানের প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব

         
পাকিস্তানের প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব

পাকিস্তানের প্রেক্ষাগৃহে দেখানো হবে ‘দার-ই-নিজাত’র শেষ পর্ব

পাকিস্তানি জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নিজাত’র সমাপ্তি ঘিরে দর্শকদের জন্য আসছে বিশেষ আয়োজন। টেলিভিশনের পর্দার বাইরে এবার পাকিস্তানের প্রেক্ষাগৃহে বড় পর্দায় দেখানো হবে সিরিজটির শেষ পর্ব। বিশেষ প্রদর্শনীর মাধ্যমে দর্শকদের সঙ্গে বহুল প্রতীক্ষিত সমাপ্তি ভাগ করে নিতে যাচ্ছে নির্মাতা সংশ্লিষ্টরা।

পাকিস্তানি সংবাদমাধ্যম সিয়াসাতের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ধারাবাহিকটির চূড়ান্ত পর্বের জন্য দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। তবে শুধু প্রেক্ষাগৃহের দর্শকদের জন্যই সীমাবদ্ধ থাকছে না এই আয়োজন। সিনেমা হলে প্রদর্শনের এক দিন পর পর্বটি ইউটিউবেও প্রকাশ করা হবে।

‘টপ পাকিস্তানি ড্রামাস’ নামের ইউটিউব চ্যানেলে দেখা যাবে ধারাবাহিকটির শেষ পর্ব। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের দর্শকেরাও অনলাইনে উপভোগ করতে পারবেন আলোচিত এই সিরিজের সমাপ্তি।

শেহরিয়ার মুনাওয়ার ও দুরে ফিশান সেলিম অভিনীত ‘দার-ই-নিজাত’ এ বছরের অন্যতম জনপ্রিয় ধারাবাহিকে রূপ নিয়েছে। এতে আবু বকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার, আর জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান। মধ্যপ্রাচ্যেও ধারাবাহিকটির ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

এ পর্যন্ত প্রচারিত হয়েছে ‘দার-ই-নিজাত’র ৩৪টি পর্ব। শুরুতে ৩৮ পর্বে ধারাবাহিকটি শেষ করার পরিকল্পনা থাকলেও দর্শকদের ব্যাপক সাড়ায় তা বাড়িয়ে ৪২ পর্ব করা হয়েছে বলে জানা গেছে। সেই হিসাবে এখনো আটটি পর্ব প্রচার বাকি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৫ বা ২৬ ডিসেম্বর আসতে পারে শেষ পর্ব। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ