২৬ বছর পর ফিরছে ‘ধাড়কান’, নতুন কিস্তিতে থাকছেন না অক্ষয়-শিল্পা!
কিছু সিনেমা থাকে, যেগুলো শুধু গল্পের জন্য নয়, গান আর সংলাপের কারণেও দর্শকের মনে স্থায়ী জায়গা করে নেয়। সময় পেরিয়ে গেলেও সেসব সিনেমার রেশ যেন কাটেই না! বলিউডের রোম্যান্টিক সিনেমা ‘ধাড়কান’ তেমনই একটি নাম। এই উপমহাদেশের দর্শকের কাছেই সিনেমাটি আজও যেন নস্টালজিয়ার অংশ। সে সিনেমারই দ্বিতীয় পর্ব আসার খবর শোনা যাচ্ছে এবার।
বিশেষ করে এর গানগুলো এখনো শোনেন অনেকে। এবার সেই পুরোনো আবেগ ফিরিয়ে আনার আয়োজন। ২৬ বছর পর নির্মিত হতে পারে সিনেমাটির দ্বিতীয় কিস্তি।
এক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে জানিয়েছে, ‘ধাড়কান ২’ নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা চলছে। তবে নতুন সিনেমাটি আগের গল্পের সরাসরি ধারাবাহিকতা হবে না। প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের মতো বিষয়গুলোই নতুন গল্পের মাধ্যমে এবার উঠে আসবে।
যেহেতু গল্পে ভিন্নতা থাকবে, তাই পুরোনো অভিনয়শিল্পীরা থাকবেন কি না, তা নিয়েও চলছে জল্পনা।
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তি পাওয়া ‘ধাড়কান’ পরিচালনা করেছিলেন ধর্মেশ দর্শন। সিনেমাটিতে অক্ষয়, শিল্পা ও সুনীল ছাড়াও অভিনয় করেছিলেন শর্মিলা ঠাকুর, পারমিত শেঠি, কিরণ কুমার, সুষমা শেঠ ও মনজিত কুল্লার।
সিনেমার গল্পে অঞ্জলি, দেব ও রামের ত্রিভুজ প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছিল। দেবকে ভালোবাসলেও পারিবারিক সিদ্ধান্তে রামকে বিয়ে করতে হয় অঞ্জলিকে। কয়েক বছর পর দেবের সঙ্গে আবার দেখা হলেও ততদিনে স্বামী রামের প্রেমে পড়ে যান অঞ্জলি। প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের নানা টানাপোড়েন দর্শকদের আবেগে নাড়া দিয়েছিল।
‘ধাড়কান’-এর জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছিল এর গান। নাদিম-শ্রাবণের সুরে এবং সমীরের কথায় তৈরি ‘দিল নে ইয়ে কহা হ্যায় দিল সে’, ‘তুম দিল কি ধাড়কান মে’, ‘দুলহে কা সেহরা’ ও ‘না না করতে প্যায়ার’-এর মতো গান এখনো শ্রোতাদের কাছে জনপ্রিয়।
বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, মুক্তির বছর সিনেমাটির গানের অ্যালবাম প্রায় ৪৫ লাখ কপি বিক্রি হয়েছিল। সে বছর ‘মোহাব্বতে’র পর এটি ছিল দ্বিতীয় সর্বাধিক বিক্রীত অ্যালবাম। বক্স অফিসেও সফল হয়েছিল সিনেমাটি। বিশ্বজুড়ে এর আয় ছিল প্রায় ২৬ কোটি রুপি।
সব মিলিয়ে ‘ধাড়কান ২’ নিয়ে এখনই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে পুরোনো তারকাদের রসায়ন ছাড়াই নতুন কিস্তি কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি