ATN News
শিরোনাম
  •  

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবক গ্রেফতার

         
যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবক গ্রেফতার

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টাকালে যুবক গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মো. রিয়াদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে এসআরইউ-এর ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা ফ্লাইওভারের নিচে পাকা রাস্তার ওপর অভিযান চালায় ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল। এ সময় ছিনতাইয়ের চেষ্টাকালে রিয়াদকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ