রিয়েল-টাইম ও ইন্টারঅপারেবল ব্যবস্থার মাধ্যমেই বাজারভিত্তিক অর্থনীতি ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব-অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী

অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রিয়েল-টাইম ও ইন্টারঅপারেবল ব্যবস্থার মাধ্যমেই বাজারভিত্তিক অর্থনীতি ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব। সরকার মুক্ত বাজারের দিকে এগিয়ে যাচ্ছে এবং দেশে একটি বাজারভিত্তিক ব্যবসা ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে।
মন্ত্রী আজ ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে লোকাল এলসি সংশ্লিষ্ট লেনদেনের তথ্য আদান-প্রদানের অনলাইন প্ল্যাটফর্ম Bangladesh Real-time Trade Arrangement (BARTA) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক বাণিজ্য ও বিনিয়োগের গতির সাথে তাল মেলাতে হলে প্রতিটি লেনদেনকে রিয়েল টাইমে হতে হবে এবং প্রাতিষ্ঠানিক সিস্টেমগুলোর মধ্যে পূর্ণ ইন্টারঅপারেবিলিটি বা আন্তঃকার্যকারিতা নিশ্চিত করতে হবে। পূর্বে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সিস্টেমগুলো আলাদাভাবে কাজ করায় আন্তঃকার্যকারিতার অভাব ছিল। বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড, বীমা নিয়ন্ত্রক সংস্থা এবং বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে তথ্য ও লেনদেনের ইন্টারঅপারেবিলিটি না থাকলে রিয়েল টাইমে কাজ করা সম্ভব নয়।
বিএআরটিএ অনলাইন প্ল্যাটফর্ম আন্তঃকার্যকারিতা নিবিড় মনিটরিং, স্বচ্ছতা, সময় সাশ্রয়, ব্যবসা পরিচালনার খরচ কমানো এবং স্থানীয় মূল্য সংযোজন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন মন্ত্রী। একই ধারায় চট্টগ্রাম বন্দরেও কার্যক্রম পরিচালিত হবে বলে জানান তিনি।
বীমা ও পুঁজিবাজার খাতের সংস্কার ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতে অনিয়ম ও অপব্যবহারের কারণে দাবি পরিশোধে বিলম্ব, বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনায় জটিলতা এবং সরকারি রাজস্ব ও প্রিমিয়াম আদায়ে বড় ধরনের ক্ষতি হয়েছে। বিশেষ করে কাভার নোট ও প্রিমিয়াম পরিশোধ সংক্রান্ত অনিয়ম এবং ব্যাক-টু-ব্যাক এলসি-র অপব্যবহার রোধে বাংলাদেশ ব্যাংক ও বীমা নিয়ন্ত্রক সংস্থার মধ্যে ইন্টারঅপারেবিলিটি জোরদার করা হচ্ছে। পাশাপাশি পুঁজিবাজারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), তালিকাভুক্ত কোম্পানি ও ব্রোকারেজ হাউসগুলোর মধ্যে ইন্টারঅপারেবল ব্যবস্থা চালুর মাধ্যমে স্বচ্ছতা ও তদারকি বাড়ানো হচ্ছে, যাতে কোনো ধরনের যোগসাজশ বা অনিয়মের সুযোগ না থাকে।
অর্থমন্ত্রী বলেন, রাজস্ব আয় বাড়ানো ছাড়া বিনিয়োগ, বাণিজ্য ও সামাজিক কর্মসূচির মধ্যে ভারসাম্য রক্ষা করা সম্ভব নয়। এলক্ষ্যে অটোমেশন ও সংস্কার কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করেন। সংস্কার বাস্তবায়নে সব অংশীজনের সাথে ধারাবাহিক পরামর্শ ও তাদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনকল্যাণে কঠিন সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত উল্লেখ করে মন্ত্রী কাস্টমস ও এনবিআরসহ বিভিন্নক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের জন্য অংশীজনদের এগিয়ে আসার আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি