নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন গড়ে তুলতে চায় সরকার: পর্যটনমন্ত্রী
নির্মল বাতাসে মানুষ শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে—এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগান নিয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও নানা শ্রেণি-পেশার প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ এতে অংশ নেন। প্রাসঙ্গিক সংবাদ
সাড়ে ৭ কিলোমিটার দৌড় এবং ২ কিলোমিটার আনন্দ-দৌড়—এই দুটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বার্তা তুলে ধরেন।
তিনি বলেন, পর্যটনের উন্নয়নে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয় পর্যটনশিল্পের জন্য বড় চ্যালেঞ্জ। সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানুষ নির্মল বাতাসে শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে নির্বিঘ্নে ভ্রমণ করতে পারবে।
দেশের পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটকে অন্তর্ভুক্ত করে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। একই সঙ্গে পর্যটন প্রচার ও পরিবেশ সচেতনতা বাড়াতে হাতিরঝিলের মতো কর্মসূচি কক্সবাজারসহ দেশের অন্যান্য পর্যটনকেন্দ্রেও আয়োজনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পর্যটনমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, এটিএন নিউজের জ্যেষ্ঠ উপস্থাপক, বিওয়াই কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও রেস ডিরেক্টর বাবলী ইয়াসমিনসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি