শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে কর্মমুখী শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর
শিক্ষিত বেকারত্ব কমাতে উচ্চশিক্ষাকে প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীরা নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে প্রতিবছর সার্টিফিকেট নির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।
শনিবার (২৮ নভেম্বর) মিরপুর জাতীয় স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, একাডেমিক শিক্ষা অর্জনের পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি জ্ঞান এবং দক্ষতা অর্জন করতে না পারাই শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার বেশি হওয়ার অন্যতম কারণ। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাব্যবস্থা থেকে বেরিয়ে এসে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার বিকল্প নেই।
প্রধানমন্ত্রী বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২৩শ’য়ের বেশি কলেজের অধ্যক্ষরা আজকের সম্মিলনে উপস্থিত হয়েছেন। দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের সামনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা আলোকবর্তিকার মতো। অধ্যক্ষরা শুধু একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তারা প্রতিষ্ঠানের নেতা, নৈতিক দিকদর্শী, একাডেমিক নেতৃত্বের কেন্দ্র এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ার স্থপতি। তাদের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত, বিচক্ষণতা ও দূরদর্শিতার ওপর শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশের অনেক কিছু নির্ভর করে।
তিনি আরও বলেন, শহর কিংবা গ্রাম, সবার জন্য উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় আড়াই হাজার। প্রতিষ্ঠার পর থেকে কলেজের সংখ্যা অনেক বেড়েছে, বেড়েছে উচ্চশিক্ষার সুযোগ ও শিক্ষার্থী সংখ্যা। তবে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা এখনো প্রশ্নের ঊর্ধ্বে নয়।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের সময়কালে অন্য সবকিছুর মতো দেশের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার সবাই মিলে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে সরকার পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণ এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে।
শিক্ষকদের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রচলিত শিক্ষককেন্দ্রিক শিক্ষার পরিবর্তে শিক্ষার্থীকেন্দ্রিক ও গবেষণাভিত্তিক শিক্ষাদান পদ্ধতি চালু করতে হবে। প্রয়োজনে ‘ট্রেন দ্য ট্রেইনার’ কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের দক্ষতা বাড়ানো যেতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতার পাশাপাশি মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা, যুক্তিবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের সুযোগ দিতে হবে। সাহিত্য, দর্শন, ইতিহাস, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও সংস্কৃতিচর্চাকে শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।
আন্তর্জাতিক কর্মক্ষেত্রে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি, জার্মান ও ইতালীয়সহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিটি কলেজে ক্যারিয়ার কাউন্সেলিং, ইন্টার্নশিপ, দক্ষতা উন্নয়ন, ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং উদ্যোক্তা তৈরির কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের স্বার্থ সংরক্ষণের বিষয়ে তিনি বলেন, কলেজভিত্তিক শিক্ষক সংকট নিরূপণ, শূন্যপদ পূরণ, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও পদায়নের পাশাপাশি শিক্ষকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, এনটিআরসিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরিপ্রার্থী হিসেবে নয়, দক্ষ উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। লক্ষ্যনির্ভর, প্রযুক্তিনির্ভর ও কর্মমুখী শিক্ষার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে চতুর্থ শিল্পবিপ্লবের উপযোগী করে গড়ে তোলা সম্ভব।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি