গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, কারখানায় ফিরেছে প্রাণচাঞ্চল্য
বেতন বৃদ্ধির দাবিতে টানা প্রায় এক মাসের শ্রমিক আন্দোলনের পর স্বাভাবিক হতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা। খুলে দেওয়া হয়েছে বন্ধ থাকা কারখানাগুলোও। শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শিল্পকারখানাগুলোতে ফিরেছে কর্মচাঞ্চল্য।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তাল ছিল গাজীপুরের শিল্পাঞ্চল। আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিদিন শ্রমিকদের বিক্ষোভের মুখে অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করতে হতো। তবে মজুরি বোর্ড ঘোষিত নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফেরায় পরিস্থিতির উন্নতি হয়েছে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও নতুন করে আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
জেলার পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে আমরা খুশি। আমরা আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। আজ থেকে আমরা আনন্দের সঙ্গে কাজ করব।
পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগে যে বেতন পেতাম তা দিয়ে আমাদের মাসের খরচ হতো না। বাড়ি ভাড়া অনেক বেশি, বাজারে জিনিসের দাম বেশি। তবে এখন আমারা খুশি। আমাদের আর কষ্ট হবে না।
কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় অবস্থিত সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান ঢাকা পোস্টকে বলেন, আন্দোলন থেকে শ্রমিকরা বেরিয়ে এসেছেন। তারা আনন্দের সঙ্গে কারখানায় যোগদান করছেন। এখন অনেক স্বস্তি দেখা দিয়েছে। সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি। কারখানা ভালো চললে আমরা ও শ্রমিকরা ভালো থাকবে। দেশের পোশাক শিল্প এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আশা করি আজ থেকে শ্রমিকরা আর আন্দোলনে আসবেন না, তারা কাজে মনোনিবেশ করবেন। তবে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি