জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অংশীদারত্ব গড়তে চায় বাংলাদেশ
জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে বিভিন্ন দেশের সঙ্গে বাস্তবভিত্তিক ও কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহব্যবস্থা বহুমুখীকরণের ওপর বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৭ নভেম্বর) জার্মানির বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, পরিবর্তিত বৈশ্বিক ব্যবস্থায় অভিন্ন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বাস্তবভিত্তিক অংশীদারত্ব গড়ে তোলাকে গুরুত্ব দিচ্ছে ঢাকা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৌশলগত ভারসাম্য বজায় রেখে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি অনুসরণ করছে। এ নীতির মূল লক্ষ্য দেশের জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতীয় স্বার্থ ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করা।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে নতুন সুযোগ ও চ্যালেঞ্জ তৈরি হচ্ছে। এসব সুযোগ কাজে লাগাতে বাংলাদেশ সতর্ক ও সক্রিয় ভূমিকা রাখছে। গণতন্ত্র, বহুপক্ষীয় সহযোগিতা, নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়ে বাংলাদেশের অবস্থান সুস্পষ্ট।
তিনি আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনা বাংলাদেশের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সহযোগিতার ভিত্তিতে অংশীদারত্ব গড়ে তোলা জরুরি।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া ১২ লাখের বেশি রোহিঙ্গার মানবিক সংকটের টেকসই সমাধান নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা প্রয়োজন। একই সঙ্গে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক জবাবদিহি প্রতিষ্ঠা এবং নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার বিষয়ে বাংলাদেশ আন্তর্জাতিক পরিসরে কাজ করে যাচ্ছে।
গোলটেবিল আলোচনায় বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (আইএনজিও), নীতিনির্ধারক, সংশ্লিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞরা অংশ নেন। ক্রমবর্ধমান আর্থসামাজিক ও ভূরাজনৈতিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে বৈশ্বিক দক্ষিণ ও উত্তরের দেশগুলোর মধ্যে ভবিষ্যৎ আন্তর্জাতিক অংশীদারত্বের ধরন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারীরা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি