ATN News
শিরোনাম
  •  

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়-বন্যা, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

         
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়-বন্যা, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ভয়াবহ ঝড়-বন্যা, বিদ্যুৎহীন প্রায় ১০ লাখ গ্রাহক

যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড়, টানা বৃষ্টিপাত ও তুষারপাতের কারণে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। ঝোড়ো বাতাস ও উপকূলীয় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। পাশাপাশি সড়ক যোগাযোগ ও বিমান চলাচলও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

থ্যাংকসগিভিং ছুটির মধ্যে বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে ৪৪০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টিরও বেশি ফ্লাইট। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো।

ঝড় ও সম্ভাব্য উপকূলীয় বন্যার আশঙ্কায় নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। ঘণ্টায় সর্বোচ্চ ১১২ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ায় বিভিন্ন এলাকায় গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। এতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো।

বিদ্যুৎ সরবরাহ পর্যবেক্ষণকারী সংস্থার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোর মধ্যে রয়েছে পেনসিলভেনিয়া, নিউ জার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া। পেনসিলভেনিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। সব মিলিয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন গ্রাহকের সংখ্যা ৯ লাখ ৬১ হাজার ছাড়িয়েছে।

ভারী বৃষ্টিতে উপকূলীর বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউ ইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জেরে মোট ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে। বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি বিমান। অন্যদিকে, ৯ লাখ ৬১ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর মধ্যে রয়েছে অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠানও। বিদ্যুত্ দপ্তর সূত্রে জানা গেছে, পেনসিলভেনিয়ায় ২ লাখ ৩৫ হাজারের বেশি, নিউ জার্সিতে ১ লাখ ৮০ হাজারের বেশি, মেরিল্যান্ডে ১ লাখ ৫৬ হাজার এবং ভার্জিনিয়ায় ১ লাখ ৩২ হাজার গ্রাহক অন্ধকারে।

উত্তর ক্যারোলিনা থেকে নিউ জার্সি অবধি উপকূলীয় অঞ্চলে ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হয়েছে। কোথায় কোথায় বসতি অঞ্চলে জমা জলের উচ্চতা এক ফুট কিংবা তার বেশি। প্লাবিত অধিকাংশ রাস্তাঘাট। নিউ জার্সি এবং নিউ ইয়র্কের একটা বড় অংশে সতর্কতা জারি করেছে প্রশাসন। আপাতত জরুরি প্রয়োজন ছাড়া পথে বেরোতে বারণ করা হয়েছে আবহাওয়া দপ্তরের নির্দেশিকায়। ঝড়ের মধ্যে বেশি গাড়িতে আটকে পড়েছিলেন আরোহীরা। বিপজ্জনক অবস্থা থেকে তাদের উদ্ধার করেন জরুরি পরিষেবা কর্মীরা। —সিএনএন ও সিএনবিসি নিউজ

সূত্র:সিএনএন ও সিএনবিসি নিউজ

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ