শ্রদ্ধার ‘ইথা’ সিনেমায় ১২ কেজি ওজন বাড়িয়ে শুটিংয়ে চোট
চরিত্রের প্রয়োজনে ১০ থেকে ১২ কেজি ওজন বাড়িয়েছিলেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তবে পর্দায় চরিত্রকে বাস্তবসম্মত করে তুলতে গিয়ে শুটিংয়ে বেশ কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকে। নতুন সিনেমা ‘ইথা’র শেষ পর্যায়ের একটি গানের নাচের দৃশ্য ধারণ করতে গিয়ে বাড়তি ওজনের কারণে শারীরিক চ্যালেঞ্জের পাশাপাশি গুরুতর চোটও পান অভিনেত্রী।
সম্প্রতি সিনেমাটির নৃত্য পরিচালক বৈভবী মার্চেন্ট শ্রদ্ধার এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন। ভারতীয় বিনোদনবিষয়ক সাময়িকী ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানোর পর দ্রুত নাচের মুদ্রা পরিবর্তন করতে শ্রদ্ধাকে বেশ বেগ পেতে হয়েছে।
শুটিংয়ের দ্বিতীয় দিনই গুরুতর চোট পান শ্রদ্ধা। বৈভবী জানান, দুপুরের খাবারের বিরতির ঠিক আগে খালি পায়ে নাচছিলেন অভিনেত্রী। দিনের গরমে মেঝে উত্তপ্ত হয়ে ওঠায় পায়ের সঙ্গে মেঝের ঘর্ষণ থেকে চোট পাওয়ার ঝুঁকি তৈরি হয়।
বৈভবী বলেন, ‘ঘটনাটি আমাদের সবার মনোবলে প্রভাব ফেলেছিল। তবে ছয় সপ্তাহ থেকে দুই মাসের বিরতি এবং কঠোর ফিজিওথেরাপির পর আমরা নতুন উদ্যমে কাজে ফিরি। এরপর প্রতিটি লাবনি নাচের আগে ও পরে বাধ্যতামূলকভাবে ওয়ার্মআপ, কুলডাউন ও ফিজিওথেরাপির ব্যবস্থা রাখা হয়।’
মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী তামাশা ও লাবনি নৃত্যধারার প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘ইথা’। শিল্পী বিঠাবাই নারায়ণগাঁওকরের জীবন থেকে অনুপ্রাণিত সিনেমাটিতে শ্রদ্ধা ছাড়াও অভিনয় করেছেন রণদীপ হুদা, মোহাম্মদ জিশান আইয়ুব, সিদ্ধার্থ যাদব, ইশতিয়াক খান ও অনন্ত যোশী। আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি