ATN News
শিরোনাম
  •  

নোয়াখালী জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসবের নিবন্ধন শুরু

         
নোয়াখালী জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসবের নিবন্ধন শুরু

নোয়াখালী জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসবের নিবন্ধন শুরু

‘শেকড়ে ফিরি, স্মৃতিতে মিশি’―এই স্লোগানকে সামনে রেখে গৌরবময় ১৭৫ বছর পূর্তি উৎসব উদযাপন করতে যাচ্ছে ঐতিহ্যবাহী নোয়াখালী জিলা স্কুল।

‘নোয়াখালী জিলা স্কুল প্রাক্তন ছাত্র ফোরাম’র আয়োজনে আগামী বছরের ৩০ জানুয়ারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই মহামিলনমেলা।

ইতোমধ্যে উৎসবের আনুষ্ঠানিক নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যালয়ের ১৮৫০ সাল থেকে শুরু করে ২০২৬ সাল পর্যন্ত সব ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এই উৎসবে অংশ নিতে পারবেন।

আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ১২ ডিসেম্বর, ২০২৬ রাত ১২টার মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানতে এবং নিবন্ধন করতে এখানে ক্লিক করুন।

এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ