দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ২৭৩ জন হাম এবং এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি তিনজন করে মারা গেছে ঢাকা ও সিলেট বিভাগে। এ ছাড়া খুলনা বিভাগে একজন মারা গেছে। এছাড়া, একই সময়ে ১ হাজার ২৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ৭৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৭২ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৩৭৮ জনের।
হামের উপসর্গ নিয়ে বিভাগভিত্তিক মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি ঢাকায়। এখন পর্যন্ত ঢাকা বিভাগে মারা গেছে ৫৬৬ জন। এরপর সিলেটে ২৩১ জন, চট্টগ্রামে ১৩০ জন, ময়মনসিংহে ৯৭ জন, রাজশাহীতে ৯৩ জন, বরিশালে ৭১ জন, খুলনায় ৬৪ জন এবং রংপুরে ২০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন। এছাড়া, চলতি বছর হামের উপসর্গ দেখা গেছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের মধ্যে। তাদের মধ্যে ২৬ হাজার ৫৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এটিএন নিউজ/মা.ই.স