প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী পাঠানোর কার্যক্রম চালু হয়েছে। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচিত ১১২ জন কর্মীর মধ্যে ১০৩ জন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ায় পৌঁছেছেন।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর কর্মীদের অভ্যর্থনা জানান বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। এ সময় হাইকমিশনের কর্মকর্তা এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিমানবন্দরে কর্মীদের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার তাদের নতুন কর্মজীবনের সাফল্য কামনা করেন। পাশাপাশি মালয়েশিয়ায় দায়িত্ব পালনের ক্ষেত্রে নিষ্ঠা ও মনোযোগ বজায় রাখার আহ্বান জানান। তিনি দেশটির প্রচলিত আইন, নিয়মকানুন এবং সামাজিক রীতিনীতি মেনে চলার বিষয়েও কর্মীদের পরামর্শ দেন।
এর আগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়াগামী কর্মীদের বিদায় জানান।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগ কার্যক্রম বন্ধ ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সরকারের আন্তরিক উদ্যোগ এবং দক্ষ কূটনৈতিক তৎপরতায় অল্প সময়ের মধ্যেই দেশটির শ্রমবাজারে আবারও বাংলাদেশি কর্মী নিয়োগের পথ সুগম হয়েছে। এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন একটি মাইলফলক অর্জিত হয়েছে।
এটিএন নিউজ/মা.ই.স