টুঙ্গিপাড়ায় বিজিবির টহলদলের ওপর হামলা, ৫ হাজার ৮ জনের বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহলদলের ওপর হামলা, সরকারি গাড়িতে আগুন দেওয়া, গোলাবারুদ পুড়িয়ে নষ্ট করা এবং সরঞ্জাম লুটের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আটজনকে নির্দিষ্টভাবে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আসামি হিসেবে আরও ৫ হাজার জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় মোট ৬ কোটি ৫১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
গত সোমবার (২৩ নভেম্বর) বিজিবির খুলনা সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার মো. শওকত আলী বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলাটি করেন।
মামলার প্রধান আসামি করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকন, বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, সহসভাপতি রিপন শেখ এবং যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন বিশ্বাস (কালু)। সব মিলিয়ে মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। বাকি ৫ হাজার জনের পরিচয় অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এজাহারে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিহাব ইমামের সঙ্গে বিজিবির একটি দল টহল কার্যক্রম পরিচালনা করছিল। এ সময় টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন তারা। পথে উপজেলার নিলফা বাজার এলাকায় পৌঁছালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
এ সময় বিজিবি সদস্যরা তাদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানান। কিন্তু একপর্যায়ে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র নিয়ে বিজিবির সদস্যদের ওপর হামলা চালায় এবং ককটেলের বিস্ফোরণ ঘটায়। হামলার সময় বিজিবির একটি এপিসি ও একটি জিপে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধা দিতে গিয়ে বিজিবির নায়েক মো. মনির হোসেন, আসাদুজ্জামান, ফারুক হোসেন এবং সহকারী পরিচালক মো. সাইফিয়ার রহমান গুরুতর আহত হন।
এজাহারের তথ্য অনুযায়ী, হামলার ঘটনায় বিজিবির একটি পাজেরো জিপ ও একটি এপিসি কোবরা আগুনে সম্পূর্ণ পুড়ে যায়। জিপের ভেতরে থাকা ৯০ রাউন্ড গুলি এবং তিনটি এসএমজির ম্যাগাজিনও আগুনে নষ্ট হয়ে যায়। এ ছাড়া অন্য একটি এপিসির টায়ার, ফগ লাইট এবং একটি পিকআপের উইন্ডশিল্ড ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ সময় বিজিবির গাড়িতে সংরক্ষিত সরকারি একটি এইচপি ল্যাপটপ, ওয়াকিটকি সেট, ব্যাটারি ও চার্জারও লুট করা হয়। এসব ঘটনায় সব মিলিয়ে আনুমানিক ৬ কোটি ৫১ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে।
এ বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু জানান, বিজিবির গাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে বাহিনীটির পক্ষ থেকে মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এদিকে টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা গেছে, থানা ভবনসহ আসবাবপত্র, যানবাহন, পোশাক এবং পুলিশের প্রয়োজনীয় সরঞ্জাম আগুনে পুড়ে যাওয়ায় থানার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। দায়িত্ব বণ্টন করা থাকলেও প্রয়োজনীয় অবকাঠামো ও পরিবেশ না থাকায় কার্যত নিয়মিত কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না।
এ কারণে থানার প্রতিদিনের কার্যক্রমের বিবরণ পুলিশ সদর দপ্তর ও পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হচ্ছে। কাগজে-কলমে গত এক সপ্তাহ ধরে ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছেন সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ হোসেন। অন্যদিকে টহল পুলিশের দায়িত্বে রয়েছেন উপপরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান ও এসআই নাজমুল হোসেন।
এটিএন নিউজ/মা.ই.স