ATN News
শিরোনাম
  •  

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনতে পুলিশ সদস্যদের বিশেষ ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

         
রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনতে পুলিশ সদস্যদের বিশেষ ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনতে পুলিশ সদস্যদের বিশেষ ঋণ দেবে কমিউনিটি ব্যাংক

ঢাকা, ২৬ নভেম্বর ২০২৬: বাংলাদেশ পুলিশের সদস্যদের যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার বিশেষ ঋণ সুবিধা চালুর লক্ষ্যে ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। ইফাদ মটরস্ লিমিটেড বাংলাদেশে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের একমাত্র প্রস্তুতকারক ও পরিবেশক।

এই সুবিধার আওতায় যোগ্য পুলিশ সদস্যরা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ঋণের সুদের হার ৯ শতাংশ এবং পরিশোধের মেয়াদ সর্বোচ্চ ১০ বছর। প্রচলিত ব্যাংকিংয়ের পাশাপাশি ইসলামিক ব্যাংকিং সেবার মাধ্যমেও এ সুবিধা গ্রহণ করা যাবে।

সম্প্রতি আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন। ইফাদ গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান তাসকীন আহমেদ ও প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ আফছার উদ্দিন, এফসিএ।

ঐতিহ্য, নির্ভরযোগ্যতা ও সক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল পুলিশ সদস্যদের ব্যক্তিগত যাতায়াত ও দায়িত্ব পালনে আরও গতিশীলতা আনতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সহজ শর্তে অর্থায়নের সুযোগ তাদের পছন্দের মোটরসাইকেল কেনাকে আরও সহজলভ্য করবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ পুলিশের সদস্যদের প্রয়োজনভিত্তিক আর্থিক সেবা দিয়ে আসছে। ইফাদ মটরস্ লিমিটেডের সঙ্গে এই সমঝোতা সেই ধারাবাহিক প্রচেষ্টার একটি নতুন সংযোজন। এটি পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনার সুযোগ বাড়ানোর পাশাপাশি দুই প্রতিষ্ঠানের সহযোগিতারও একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ