গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৭১ জনে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আট শিশুর মধ্যে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। বাকি সাতজন মারা গেছে হামের উপসর্গ নিয়ে।
একই সময়ে দেশে নতুন করে ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ হাজার ৭ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত ও সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১ হাজার ১০৯।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হামে ১০৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন।
এ ছাড়া চলতি সময়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে। আর হামের উপসর্গ পাওয়া গেছে ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জনের শরীরে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি