ATN News
শিরোনাম
  •  

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ৩’

         
নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ৩’

নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে অজয়ের ‘দৃশ্যম ৩’

আগামী শুক্রবার (২৭ নভেম্বর) থেকে নেটফ্লিক্সে দেখা যাবে। এটি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি।

গত ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলার পাশাপাশি বক্স অফিসেও ভালো সাফল্য পায় ছবিটি। প্রায় আট সপ্তাহের প্রেক্ষাগৃহ প্রদর্শন শেষে এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে সিনেমাটি। নেটফ্লিক্সের ওয়েবসাইটের আসন্ন কনটেন্টের তালিকায়ও ২৭ নভেম্বর মুক্তির তারিখ উল্লেখ রয়েছে।

হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আগের দুই কিস্তির ধারাবাহিকতায় নির্মিত হলেও তৃতীয় পর্বে রয়েছে নতুন গল্প। এটি মালয়ালম ‘দৃশ্যম ৩’-এর সরাসরি রিমেক নয়। পরিচালক অভিষেক পাঠকের পরিচালনায় হিন্দি সংস্করণটি স্বতন্ত্র গল্পে নির্মিত হয়েছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, জয়দীপ আহলাওয়াত, টাবু, শ্রিয়া সরণ, রজত কাপুর, প্রকাশ রাজ, ইশিতা দত্ত ও মৃণাল যাদবসহ অনেকে।

বিভিন্ন ট্রেড প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিনেমাটির বিশ্বব্যাপী আয় প্রায় ৫৮৯ কোটি রুপি। এর মাধ্যমে হিন্দি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম সফল সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে ছবিটি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ