কেরাণীগঞ্জের কয়েক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস
ঢাকার কেরাণীগঞ্জের কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার ফলে লিকেজ সৃষ্টি হয়েছে। এ কারণে মেরামতকাজ চলমান থাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কালিবাড়ী রোডের চুনকুটিয়া এলাকায় ৮ ইঞ্চি ব্যাসের ১৫০ পিএসআইজি গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে লিকেজের সৃষ্টি হয়েছে। বর্তমানে পাইপলাইনের লিকেজ মেরামতের কাজ চলছে।
এ কারণে দক্ষিণ কেরাণীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মেরামতকাজ শেষ হওয়ার পর যত দ্রুত সম্ভব এসব এলাকায় গ্যাস সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি