রংপুরে চুরি করতে গিয়ে দেখে ফেলায় একই পরিবারের ৪ জনকে হত্যা
রংপুরে চুরির উদ্দেশ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার অভিযোগ উঠেছে দুই আসামির বিরুদ্ধে। ছাদে তাদের দেখে ফেলায় প্রথমে গণপতিকে, পরে পরিবারের অন্য সদস্যদের হত্যা করা হয়।
তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে (চার্জশিট) এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ।
আলোচিত এ হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্ত সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা দুজনই রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।
পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ জানান, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। জবানবন্দি, ফরেনসিক প্রতিবেদন ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের বিবরণ তুলে ধরে গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, চুরির উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য থেকেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।
তিনি আরও বলেন, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। সে সময় পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। পাশের বাড়ির ছাদ দিয়ে তারা সেখানে প্রবেশ করেন। একপর্যায়ে ছাদে শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে আসামিদের দেখে ফেলেন। এরপর তাকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগমী চক্রবর্তী। তাদেরও হত্যা করেন আসামিরা। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুশ চক্রবর্তীকেও হত্যা করা হয়।
তদন্তে আগমীকে হত্যার সময় ধস্তাধস্তির তথ্য পাওয়া গেছে। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্নও শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ।
উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামত ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষায় খেজুরের বিচিতে মুগ্ধ দাসের, শসার টুকরায় সিদ্ধার্থ দাসের এবং বিড়ির অবশিষ্টাংশে দুজনের ডিএনএ পাওয়া যায়। এ ছাড়া নিহত প্রীতিলতা চক্রবর্তীর গলায় প্যাঁচানো গামছার নমুনায় মুগ্ধ দাসের ডিএনএ শনাক্ত হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। ওই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় রয়েছে।
মামলার তদন্ত শেষে বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এতে দুই আসামিকে অভিযুক্ত করা হয়েছে। পাশাপাশি ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে। এরপর অভিযোগ গঠন করা হবে। বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।
তবে পুলিশের তদন্তে সন্তুষ্ট নন নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই ও মামলার বাদী গোপীনাথ চক্রবর্তী। তিনি বলেন, টাকা চুরির জন্য চারজনকে হত্যা করা হয়েছে, এটি একটি খোঁড়া অজুহাত। এর পেছনে আরও শক্তিশালী কেউ জড়িত থাকতে পারেন। শুরু থেকেই তিনি দাবি করে আসছেন, দুইজনের পক্ষে চারজনকে হত্যা করা সম্ভব নয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করার দাবিও জানিয়েছেন তিনি। তবে তার অভিযোগ, তাদের বক্তব্য যথাযথ গুরুত্ব পায়নি।
প্রসঙ্গত, গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকার একটি তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে আগমী চক্রবর্তী ও ছেলে আয়ুশ চক্রবর্তীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেপ্তার করা হয়।
পরে গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলাটি রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ তদন্ত করে।
এদিকে, হত্যাকাণ্ডের পর দুই আসামির পাশাপাশি অন্য কেউ জড়িত কি না, তা তদন্তের দাবিতে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো বিক্ষোভসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি