ATN News
শিরোনাম
  •  

গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপমন্ত্রী নিহত

         
গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপমন্ত্রী নিহত

গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের উপমন্ত্রী নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে একটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়। ফিলিস্তিনি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল।

ফিলিস্তিনি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় খালেদ আবু নাদা ও তার স্ত্রী নিহত হয়েছেন। হামলার সময় আবাসিক ভবনটিতে আরও কয়েকজন আহত হন।

এদিকে, ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে প্রাথমিক ঘোষণায় ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি বাহিনীটি।

পরবর্তী এক বিবৃতিতে আইডিএফ জানায়, নিহত খালেদ আবু নাদা হামাসের অর্থনৈতিক কার্যক্রম, ব্যাংক ও বিনিয়োগ নেটওয়ার্ক পরিচালনার দায়িত্বে ছিলেন। অন্যদিকে, ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলো তাকে হামাস সরকারের শিক্ষা উপমন্ত্রী হিসেবে পরিচয় দিয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল, রয়টার্স

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ