ATN News
শিরোনাম
  •  

ফজলুর রহমানের আ.লীগপ্রীতি নিয়ে দুদুর ‘পরকীয়া’ খোঁচা

         
ফজলুর রহমানের আ.লীগপ্রীতি নিয়ে দুদুর ‘পরকীয়া’ খোঁচা

ফজলুর রহমানের আ.লীগপ্রীতি নিয়ে দুদুর ‘পরকীয়া’ খোঁচা

বিএনপিতে থেকে আওয়ামী লীগকে ভালোবাসা ‘পরকীয়ার’ মতো বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি ফজলুর রহমানকে ইঙ্গিত করে এ কথা বলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানকে নিয়ে এসব মন্তব্য করেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির কাছ থেকে সুযোগ-সুবিধা ও অর্জন গ্রহণ করে অন্য দলের সাফল্যের প্রশংসা করা ঠিক নয়। ফজলুর রহমান প্রায়ই বিভিন্ন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি করেন বলেও মন্তব্য করেন তিনি।

ফজলুর রহমানের রাজনৈতিক অতীত তুলে ধরে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, তিনি একসময় ছাত্রলীগ ও বাকশালের নেতা ছিলেন। এমনকি আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাও ছিলেন।

দুদু আরও বলেন, ফজলুর রহমান বিভিন্ন বিষয়ে বক্তব্য দিচ্ছেন এবং সাধারণ মানুষের কথাও তুলে ধরছেন। তবে জাতীয় রাজনীতিতে এসব বক্তব্যের তেমন গুরুত্ব নেই বলে মনে করেন তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ