ATN News
শিরোনাম
  •  

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

         
সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণে আইনজীবী মো. নয়ন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনায় আদালতপাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে আদালত প্রাঙ্গণে এ বিস্ফোরণ ঘটে। আহত আইনজীবী নয়নকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় রাজীব বোস নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা।

ঢাকার সিএমএম আদালতের হাজতখানার ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম জানান, বিস্ফোরণের পর আইনজীবী ও স্থানীয়রা রাজীব বোসকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে তাকে হেফাজতে নিয়ে কোতোয়ালি থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, বিস্ফোরণের খবর পেয়ে ঢাকা আইনজীবী সমিতির নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। সমিতির দপ্তর সম্পাদক মো. আবজাল হোসাইন মৃধা অভিযোগ করেন, স্বৈরাচারী হাসিনার দোসররা আদালত অঙ্গনে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। এ ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে আইনজীবীরা প্রস্তুত রয়েছেন বলেও জানান তিনি।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ