১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৩ কোটি টাকা
কানাডা, সৌদি আরব ও কাফকো থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনতে ৫৪৩ কোটি ৪ লাখ টাকা ব্যয় করবে সরকার।
বুধবার (২৫ নভেম্বর) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫৪তম সভায় সার কেনার তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় প্রস্তাবগুলো অনুমোদনের সুপারিশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভা সূত্রে জানা গেছে, সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন (সিসিসি) থেকে নবম লটে ৪০ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানি করা হবে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ১৮২ কোটি ৬৫ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। প্রতি টনের দাম পড়বে ৩৬৫ দশমিক ৭৫ মার্কিন ডলার।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য সৌদি আরবের সাবিক অ্যাগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ১১তম লটে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানি করা হবে। এতে ব্যয় হবে ২১১ কোটি ২৪ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। প্রতি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৩ দশমিক ৩৩ মার্কিন ডলার।
এ ছাড়া একই অর্থবছরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ষষ্ঠ লটে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৪৯ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৪৩৭ টাকা ৫০ পয়সা। প্রতি টনের দাম পড়বে ৩৯৭ দশমিক ৮৭৫ মার্কিন ডলার।
তিনটি প্রস্তাবের আওতায় মোট ১ লাখ ১০ হাজার টন সার সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৪০ হাজার টন এমওপি এবং ৭০ হাজার টন ইউরিয়া সার। এসব সার আমদানি ও কেনার মাধ্যমে দেশের কৃষি খাতের চাহিদা পূরণের উদ্যোগ নিয়েছে সরকার।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি