ATN News
শিরোনাম
  •  

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

         
নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

নেত্রকোনায় এনসিপির কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগে আসবাবপত্র পুড়ে গেছে। তবে কেউ হতাহত হননি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নেত্রকোনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। বাসার বারান্দার একটি কক্ষে আগুন লাগলে সেখানে থাকা কিছু আসবাবপত্র পুড়ে যায়।

ফাহিম রহমান খান পাঠান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় বেসরকারি পেশাজীবীবিষয়ক সহসম্পাদক। অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে তিনি বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন তিনি।

ফাহিম রহমান খান পাঠান বলেন, 'অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররাই ঘটিয়েছে। এই অবস্থায় রাষ্ট্রের কাছে নিরাপত্তা চাই।'

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ