ইয়াবা উদ্ধার থেকে অডিও বিতর্ক, কক্সবাজারে প্রত্যাহার সেই ওসি
সাত বছর আগে ইয়াবা কাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা থেকে বদলি হয়েছিলেন মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। এরপর ঘুসসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানা থেকে প্রত্যাহার হন। এবার ফেনীর দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনের সময় এক নারীর সঙ্গে কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে তাকে থানা থেকে সরিয়ে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মু. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কলরেকর্ডের বিষয়টি নজরে আসার পর ওসিকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তী তদন্ত করবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০১৯ সালের নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ওসি ছিলেন ফয়জুল আজীম নোমান। ওই সময় তার থাকার কক্ষ থেকে কয়েকশ পিস ইয়াবা উদ্ধারের ঘটনা আলোচনায় আসে। থানার বাবুর্চি জাহিদ ভূঁইয়া সেগুলো বাসায় নিয়ে যাওয়ার পর তাকে আটক করে পুলিশ। পরে ৩১০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
জাহিদের স্ত্রী আবেদা বেগমের দাবি ছিল, ওসির কক্ষ পরিষ্কারের সময় ওষুধ মনে করে ইয়াবাগুলো তারা বাসায় নিয়ে গিয়েছিলেন। পরে বিষয়টি জানতে পেরে ওসি তার স্বামীকে ফাঁসিয়েছেন। অন্যদিকে, ওসি নোমানের দাবি ছিল, জাহিদ বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো সেখানে রেখেছিলেন। তবে নিজের কক্ষে ইয়াবা থাকার বিষয়ে সদুত্তর দিতে পারেননি তিনি।
এরপর ২০২৪ সালের সেপ্টেম্বরে কক্সবাজার সদর মডেল থানায় যোগ দেন তিনি। তবে যোগদানের মাত্র ৫৮ দিনের মাথায় ১৭ নভেম্বর তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়। সে সময় তার বিরুদ্ধে ঘুস, মামলা বাণিজ্য ও সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
সর্বশেষ দাগনভূঞা থানায় দায়িত্ব পালনকালে নতুন করে বিতর্কে জড়ান এই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সাবেক সভাপতি তাসকিরা তানিন সনির সঙ্গে তার কথোপকথনের দুটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া অডিওর একটিতে ওসিকে ওই নারীকে নিজের বাংলোতে যাওয়ার জন্য বারবার বলতে শোনা যায়। সেখানে কীভাবে যেতে হবে, কোথায় গাড়ি পরিবর্তন করতে হবে এবং ভাড়া কত লাগবে, সেসব বিষয়েও নির্দেশনা দেন তিনি। ওই নারী পৌঁছালে গাড়িভাড়া পরিশোধের কথাও বলেন ওসি।
অন্য অডিওতে দুই লাখ টাকা লেনদেন, একটি মামলা, হুমকি এবং পরিবারের সদস্যদের হয়রানির অভিযোগ নিয়ে দুজনের কথোপকথন শোনা যায়। ওই নারী দাবি করেন, একটি মামলায় জামিনের জন্য তিনি থানায় দুই লাখ টাকা দিয়েছেন। পাশাপাশি তুহিন নামের এক সাংবাদিক তাকে ও তার বোনকে হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন।
অডিও প্রকাশের পর এক ভিডিও বার্তায় ওসি নোমানের বিরুদ্ধে গ্রেপ্তারের পর থানা হাজতে শ্লীলতাহানি এবং আলিঙ্গনের প্রস্তাব দেওয়ার অভিযোগ করেন তাসকিরা তানিন সনি। তিনি এসব ঘটনার বিচার দাবি করেন।
তবে ওসি ফয়জুল আজীম নোমান কথোপকথনের অডিও নিজের বলে স্বীকার করলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার ভাষ্য, আসামি গ্রেপ্তারের কৌশল এবং অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই ওই নারীকে বাংলোতে আসতে বলেছিলেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ওই নারী ষড়যন্ত্র করছেন বলেও দাবি করেন তিনি।
এর আগে গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তির পরই ওসির সঙ্গে তার কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে।
এদিকে, গত আগস্টে মামলা নিতে অস্বীকার করার অভিযোগে ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ওসি নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন। ওই আদেশের পর অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও পরবর্তী সময়ে তাকে স্বপদে বহাল রাখা হয়।
সব মিলিয়ে একাধিক অভিযোগ ও বিতর্কের পর এবার ফোনালাপের অডিওকে কেন্দ্র করে আবারও দায়িত্ব থেকে প্রত্যাহার হলেন ওসি ফয়জুল আজীম নোমান।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি