জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে পদক
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, সম্ভাবনা ও রপ্তানি সক্ষমতা তুলে ধরতে শুরু হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ আয়োজন করেছে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে পুরাতন বাণিজ্য মেলার মাঠে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অর্জন, আধুনিক প্রযুক্তি, উৎপাদন কার্যক্রম এবং রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হচ্ছে।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩টি জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। এসব কর্মসূচির মাধ্যমে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিমুখী কার্যক্রমে সংশ্লিষ্টদের উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি