আহতদের হাসপাতালে না নিয়ে পালিয়ে যান বাসচালক, দুজন নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহতের পর পালিয়ে যাওয়া বাসটি ৪০ কিলোমিটার দূরে আটক করেছে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসটির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে চালকসহ সি লাইন পরিবহনের বাসটি আটক করা হয়।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাতে এসব তথ্য জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান।
ওসি মাহাবুর রহমান জানান, দুর্ঘটনার পর বাসটি থামেনি। বাসের যাত্রীরা দুর্ঘটনার বিষয়টি বুঝতে পেরে চালককে গাড়ি থামিয়ে আহতদের হাসপাতালে নেওয়ার অনুরোধ করেছিলেন। কিন্তু চালক তাদের অনুরোধ উপেক্ষা করে দ্রুতগতিতে বাস চালিয়ে যান। এদিকে বাসটির নির্ধারিত যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল হাটিকুমরুল থানার সামনের সড়ক দিয়ে পাঁচলিয়া মোড় ঘুরে ন্যাশনাল ফুড ভিলেজ রেস্টুরেন্টে। তবে সেই পথে না যেয়ে হাটিকুমরুল ব্রিজের নিচ দিয়ে সরাসরি ঢাকার পথে চলে যায়।
তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে তখনো পুলিশ অবগত ছিল না। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে, সামনের অংশ ক্ষতিগ্রস্ত একটি বাস দ্রুতগতিতে চলাচল করছে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় একটি মোবাইল টিমকে বাসটির পেছনে পাঠানো হয়। পরে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে যমুনা সেতুর আগে বাসটির অবস্থান শনাক্ত করে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, বাসটি সি লাইন পরিবহনের। চালক দুর্ঘটনার বিষয়টি স্বীকার করায় তাকে আটক করা হয়েছে। তবে বাসটির হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছেন। বাসে থাকা যাত্রীদের ঢাকাগামী বিভিন্ন বাসে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে আটক বাসটি হাটিকুমরুল হাইওয়ে থানায় রয়েছে।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) রাতে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। নিহতরা হলেন সিএনজিচালক মোন্নাফ ও যাত্রী চন্দন। তাদের বাড়ি উল্লাপাড়া পৌর শহরের ঘোষঘাতী গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সিএনজিচালিত অটোরিকশাটি ঘোষঘাতী এলাকা থেকে গ্যাস নেওয়ার জন্য শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। পথে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় পাবনা থেকে ছেড়ে আসা দূরপাল্লার একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক মোন্নাফ ও যাত্রী চন্দনের মৃত্যু হয়।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি