ATN News
শিরোনাম
  •  

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

         
সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে হঠাৎ করে সোনার দাম ২ শতাংশের বেশি কমে যাওয়ায় মূল্যবান এই ধাতুর দর এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ ভবিষ্যতে সুদের হার বাড়াতে পারে—এমন আশঙ্কাই মূলত সোনার বাজারে বড় ধরনের চাপ তৈরি করেছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ২ শতাংশ কমে ৩ হাজার ৪৮৩ ডলার ৫৯ সেন্টে দাঁড়ায়, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন দর।

যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের ব্যুরো অব ইকোনমিক অ্যানালাইসিসের তথ্য অনুযায়ী, দেশটিতে অক্টোবরে মূল্যস্ফীতি আরও বেড়েছে; ওই মাসে ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচক (পিসিই) ০ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে সেপ্টেম্বরে তা বেড়েছিল ০ দশমিক ৫ শতাংশ।

বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির চাপ এখনো ফেডের নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি থাকায় সুদের হার বাড়ানোর সম্ভাবনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। হাই রিজ ফিউচার্সের ধাতব পণ্য লেনদেন বিভাগের পরিচালক ডেভিড মেগার বলেন, সর্বশেষ পিসিই মূল্যস্ফীতির তথ্যও বাজারের এই উদ্বেগ দূর করতে পারেনি। ফলে স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব অব্যাহত রয়েছে।

সাধারণত সুদের হার বাড়লে স্বর্ণের আকর্ষণ কমে যায়। কারণ, স্বর্ণে বিনিয়োগ করলে কোনো সুদ বা নির্দিষ্ট আয় পাওয়া যায় না। অন্যদিকে সুদযুক্ত সম্পদে বিনিয়োগের মাধ্যমে মুনাফার সুযোগ থাকে। এ কারণে সুদের হার বাড়ার সম্ভাবনা তৈরি হলে বিনিয়োগকারীদের একটি অংশ স্বর্ণ থেকে অর্থ সরিয়ে অন্য সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

বাজার সংশ্লিষ্টদের ধারণা, আগামী দিনে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি ও ফেডের সুদনীতি স্বর্ণের দামের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ