পোশাকশ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা, সর্বনিম্ন বেতন ১৭ হাজার টাকা
দীর্ঘ আলোচনা, দরকষাকষির পরে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। শিগিগরই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। মঙ্গলবার দুপুরে নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভা শুরু পর প্রায় ১০ ঘণ্টা আলোচনায় তিনটি গ্রেডের মজুরি সর্বসম্মতিক্রমে নির্ধারণ করা হয়। তবে বোর্ড সদস্যদের ভোটাভুটিতে ন্যূনতম গ্রেডের মজুরি নির্ধারণ হয় ১৭ হাজার টাকা। এক্ষেত্রে মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে। জানুয়ারি মাসে শ্রমিকরা এ বাড়তি বেতন পাবেন।
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বুধবার ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নিয়ে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে তা সম্ভব হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভোটের মাধ্যমে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে অবশ্য এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
নতুন এই কাঠামো অনুযায়ী, গ্রেড-১-এর অধীনে সেলাই, কাটিং, আয়রনিং ও ফিনিশিংয়ের সিনিয়র অপারেটর, প্যাটার্ন মেকার, স্যাম্পল মেকার, স্ক্রিন প্রিন্টার এবং সিনিয়র ডাইং অপারেটরদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৫ হাজার ৩৫ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪৩ শতাংশ।
গ্রেড-২-এর অধীনে সেলাই, কাটিং, ফিনিশিং ও কোয়ালিটি কন্ট্রোল অপারেটর, সিনিয়র হেলপার, সিনিয়র কলার জয়েন্টার এবং সিনিয়র কাফ মেকারদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। পূর্বে এই মজুরি ছিল ১৪ হাজার ২৭৩ টাকা। অর্থাত্ বেড়েছে ৪০.১১ শতাংশ।
গ্রেড-৩-এর অধীনে জুনিয়র অপারেটর, অভিজ্ঞ হেলপার, ফোল্ডার, প্যাকার, ট্যাগিংম্যান এবং সুইং সহকারীদের মাসিক ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা। পূর্বে এই গ্রেডের মজুরি ছিল ১৩ হাজার ৫৫০ টাকা। ফলে মজুরি বেড়েছে ৪১.৭০ শতাংশ।
অন্যদিকে, সর্বনিম্ন গ্রেড-৪-এর শ্রমিকদের মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে। এতে বেতন বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। এ গ্রেডের আওতায় রয়েছেন হেলপার, থ্রেড কাটার ও লাইন অ্যাসিস্ট্যান্টরা।
শিক্ষানবিশ শ্রমিকদের মজুরি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ড চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির পৃথক বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া মূল বেতন ও বাড়িভাড়াসহ মোট মজুরির বিভিন্ন উপাদান চূড়ান্ত করার বিষয়েও আলোচনা চলছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছরওয়ারি আনুপাতিক বৃদ্ধির হার বিবেচনায় এবারের মজুরি বৃদ্ধির হার অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ২০২৩ সালে নিম্নতম গ্রেডের মজুরি ১১ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার তা বছরওয়ারি ১২ শতাংশ হারে বাড়িয়ে ১৭ হাজার টাকা করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, শ্রমিকদের কল্যাণে শ্রম আইন সংশোধনসহ বিভিন্ন ইতিবাচক সংস্কার করেছে সরকার। এর অংশ হিসেবে মজুরি পুনর্নির্ধারণের সময়সীমা পাঁচ বছর থেকে কমিয়ে তিন বছর করা হয়েছে। ফলে প্রতি তিন বছর পর শ্রমিকদের মজুরি পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করা সম্ভব হবে, যা জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রাখতে সহায়ক হবে।
তবে ঘোষিত মজুরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। সংগঠনটি এক বিবৃতিতে ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরিকে প্রহসনমূলক আখ্যা দিয়ে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের মাধ্যমে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে ঘোষিত মজুরি সামঞ্জস্যপূর্ণ নয়। শ্রমিকেরা ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আন্দোলন করলেও তাদের দাবি উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি আন্দোলনরত শ্রমিকদের ওপর হামলা, মামলা, হয়রানি ও ছাঁটাই বন্ধ এবং অন্যায়ভাবে বন্ধ রাখা পোশাক কারখানাগুলো অবিলম্বে খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে।
এনপিএর অভিযোগ, মজুরি বোর্ড গঠন ও প্রতিনিধিত্বের ক্ষেত্রে সরকারের প্রভাব থাকায় শ্রমিকদের প্রকৃত স্বার্থ যথাযথভাবে প্রতিফলিত হয়নি। সংগঠনটির দাবি, বর্তমান বাজারদরে ১৭ হাজার টাকা দিয়ে ঢাকা বা শিল্পাঞ্চলে একজন শ্রমিকের খাদ্য, বাসস্থান ও চিকিৎসার ন্যূনতম চাহিদা পূরণ করা কঠিন। এ কারণে ঘোষিত মজুরিকাঠামো পুনর্বিবেচনা করে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মজুরি নির্ধারণের দাবি জানিয়েছে সংগঠনটি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি