চুয়াডাঙ্গায় জেঁকে বসছে শীত, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৭ ডিগ্রি
কুয়াশার সঙ্গে হিমেল বাতাস, শীতের আগমনী বার্তা এখন স্পষ্ট চুয়াডাঙ্গায়। তাপমাত্রা নেমে আসায় জনজীবনে বাড়ছে শীতের প্রভাব। একদিকে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন মৌসুমি গাছিরা, অন্যদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসছেন শিশু ও বয়স্করা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবনে শীত বাড়িয়েছে দুর্ভোগ।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। এটি চলতি মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান। তিনি জানান, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি কুয়াশা ও হিমেল বাতাসের কারণে শীতের অনুভূতি বেড়েছে।
শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। গত সপ্তাহের তুলনায় হাসপাতালের বহির্বিভাগে রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। রোটা ভাইরাসজনিত ডায়রিয়া, সর্দি-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসা নিতে আসছেন তারা।
শীতের আগমনে অন্যদিকে ব্যস্ততা বেড়েছে মৌসুমি খেজুর গাছিদের। ইতোমধ্যে গাছ প্রস্তুত করা ও রস সংগ্রহের জন্য নল বসানোর কাজ শুরু করেছেন তারা। কয়েক দিনের মধ্যেই গাছ থেকে রস সংগ্রহ শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এরপর বাজারে মিলবে টাটকা খেজুরের রস ও গুড়।
চুয়াডাঙ্গা সদর উপজেলার দীননাথপুর গ্রামের চাষি বলেন, খেজুর গাছ থেকে রস সংগ্রহ তাদের পারিবারিক পেশা। তার বাবা ও দাদারাও এ কাজ করতেন। এখন তিনি সেই ঐতিহ্য ধরে রেখেছেন। অল্প কয়েক দিনের মধ্যেই রস সংগ্রহ শুরু করবেন। এবারও উৎপাদিত গুড় দেশের বিভিন্ন এলাকায় পাঠানোর পাশাপাশি বিদেশেও রপ্তানির পরিকল্পনা রয়েছে।
তবে শীতের শুরুতেই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে ভোরের হিমেল বাতাস উপেক্ষা করে রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ি নিয়ে রাস্তায় নামতে হচ্ছে তাদের। কিন্তু শীতের কারণে সকালে যাত্রী কম থাকায় কমে যাচ্ছে আয়। ফলে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে অনেককে।
চুয়াডাঙ্গা শহরের রিকশাচালক বলেন, গত দুই দিন ধরে ভোরে বাড়ি থেকে বের হলেই শরীরে কাঁপুনি শুরু হয়। রাস্তায় যাত্রীও আগের তুলনায় কম। তারপরও জীবিকার প্রয়োজনে ঠান্ডা উপেক্ষা করে রিকশা চালাতে হচ্ছে।
দিনমজুর বলেন, শীত বাড়ার সঙ্গে সঙ্গে কাজের সুযোগ কমে যায়। সকালে তেমন কেউ কাজে ডাকেন না। দুপুরে রোদ ওঠার পর মাঠে কাজ করার সুযোগ পাওয়া যায়।
আবহাওয়ার এই পরিবর্তনে একদিকে যেমন শীতের আমেজ ছড়িয়ে পড়েছে, অন্যদিকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীর চাপ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি