লক্ষ্মীপুরে আমনের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষকরা
লক্ষ্মীপুরে চলতি আমন মৌসুমে ধানের ভালো ফলন হয়েছে। জেলায় এবার ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। আগের মৌসুমের তুলনায় প্রতি মণ ধানের দাম ১০০ থেকে ২০০ টাকা বেশি পাওয়ায় সন্তুষ্ট কৃষকরা।
জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে আমন ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে। এ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। সার ও কীটনাশকের দাম সহনীয় থাকায় উৎপাদন খরচ তুলনামূলক কম হয়েছে। অন্যদিকে বাজারে ধানের ভালো দাম পাওয়ায় লাভের আশা করছেন চাষিরা।
কৃষকদের তথ্য অনুযায়ী, গত বছর প্রতি মণ ধান বিক্রি হয়েছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকায়। চলতি মৌসুমে একই পরিমাণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকায়। তবে সরকারিভাবে ধানের সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি মণ ১ হাজার ৪০০ টাকা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় এবার ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪২ হাজার ২০০ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করা হয়েছে। অনুকূল আবহাওয়ার কারণে মাঠে ধানের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় ধান কাটা ও মাড়াই শুরু হয়েছে।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতি মণ ধান উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় ১ হাজার টাকা। বাজারে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে ধান বিক্রি করতে পারছেন তারা। সরকার নির্ধারিত দামে ধান সংগ্রহ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়িত হলে কৃষকরা আরও বেশি লাভবান হবেন বলে আশা করছেন।
সদর উপজেলার চর রমণিমোহন এলাকার কৃষক আবুল বাসার, চররুহিতার তোফায়েল হোসেন ও নুরুল হুদা জানান, এ বছর সার, সেচ ও কীটনাশকের দাম সহনীয় থাকায় উৎপাদন খরচ নিয়ন্ত্রণে ছিল। গত মৌসুমের তুলনায় এবার প্রতি মণ ধানে প্রায় ১০০ টাকা বেশি পাওয়া যাচ্ছে। সরকার কৃষকদের জন্য বিভিন্ন প্রণোদনার উদ্যোগ নিয়েছে। এসব সুবিধা যেন প্রকৃত ও প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছায়, সে প্রত্যাশা তাদের।
তারা আরও জানান, সরকারি খাদ্যগুদামে ধান বিক্রি করতে গেলে কৃষকদের নানা শর্তের মুখে পড়তে হয়। এসব শর্ত সহজ করা হলে প্রান্তিক কৃষকরা সরকারি সংগ্রহ কার্যক্রমে আরও বেশি অংশ নিতে পারবেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জহির আহমেদ বাসসকে বলেন, জেলার পাঁচটি উপজেলায় ৮২ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ লাখ ৬৯ হাজার মেট্রিক টন। ইতোমধ্যে ধান কাটা শুরু হয়েছে এবং মাঠে ফলনও ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
সূত্র: বাসস
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি